চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারিসে আবারো জঙ্গি হামলায় পুলিশসহ নিহত ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪১ পূর্বাহ্ণ ২১, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

প্রায় দেড় বছর পর আবারো রক্তাক্ত ফ্রান্সের রাজধানী প্যারিসের রাজপথ। বৃহস্পতিবার গভীর রাতে (স্থানীয় সময় সন্ধ্যায়) সেন্ট্রাল প্যারিসের চ্যাম্পস-এলেসিস অ্যাভিনিউয়ে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত এবং দু’জন আহত হয়েছেন।

হামলাকারী বন্দুকধারীও নিহত হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে জানিয়েছে পুলিশ কর্মকর্তারা।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হেনরি বার্নডেট গণমাধ্যমকে জানিয়েছেন, পুলিশকে লক্ষ্য করেই এ হামলা পরিচালনা করা হয়।

বিবিসিকে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বন্দুকধারী হামলাকারী অতর্কিত হামলা চালায়, আর ব্যস্ত সড়কে পুলিশের গাড়ির দিকে লক্ষ্য করে  একে ৪৭ রাইফেল দিয়ে ফাঁকা গুলি ছুঁড়ে। পার্কিং করা গাড়িতে বসে থাকা পুলিশ কর্মকর্তা তখনই হামলাকারীর গুলিতে নিহত হন ও অন্য দুজন আহত হন। পরে পুলিশের গুলিতে হামলাকারী মারা যায়।

ঘটনার পর থেকেই পুলিশ জনসাধারণের চলাচলের জন্য ওই এলাকা নিষিদ্ধ করেছে।  পুলিশ এ হামলাকে জঙ্গি হামলা বলেই ধারণা করছে। ইতোমধ্যে জঙ্গি সংগঠন আইএস এ হামলার দায় স্বীকার করেছে।

নিহত হামলাকারীর ঠিকানা পুলিশ জানতে পেরেছে। তারা এখন হামলার সন্দেহভাজন দ্বিতীয় ব্যক্তিকে খোঁজার চেষ্টা করছে, যিনি সম্প্রতি ট্রেনে করে বেলজিয়াম থেকে এসেছেন।

অন্যদিকে ফ্রান্সের একটি বেসরকারী টিভি চ্যানেল দাবী করছে, হামলাকারী নাকি পুলিশ হত্যার কথা সিকিউরিটি সার্ভিসকে টেলিগ্রামের মাধ্যমে জানিয়েছিল।

রোববার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন। এ হামালার কারণে দুই প্রতিদ্বন্দী মারিন লি পেন ও ফ্রাঙ্কোজ ফিলন ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন শুক্রবার তারা সকল প্রকার নির্বাচনী প্রচারণা বন্ধ রাখবেন।

প্যারিসে হামলার পরপরই দেশটির প্রেসিডেন্ট ফ্রান্সেস ওঁলাদ  প্রধানমন্ত্রী ও স্বরাষ্টমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক ডাকেন। বৈঠকে তিনি জানিয়েছেন, এটা জঙ্গি হামলা ছাড়া অন্য কিছু হতে পারে না।

২০১৫ সালের ১৩ নভেম্বর প্যারিসে বন্দুকধারী হামলা, আত্মঘাতী হামলা চালানো হয়। ওইদিন দেশটিতে বার, রেস্টুরেন্টসহ মোট ছয়টি স্থানে হামলায় ২৩৮ জন নিহত হয়।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

ট্যাগ: প্যারিস হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুলিশে নারীর অবস্থান দিন দিন কেমন হচ্ছে

পরবর্তী

ইটের স্তুপে পড়াশোনার সাড়া জাগানো কাহিনী

পরবর্তী

ইটের স্তুপে পড়াশোনার সাড়া জাগানো কাহিনী

ময়মনসিংহের নান্দাইলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

সর্বশেষ

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত?

আগস্ট ২৯, ২০২৬
অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, অভিনেতা আবুল হায়াৎ , কথা সাহিত্যিক ওমদাদুল হক মিলন, বরেণ্য অভিনেত্রী দিলারা জামান ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর কে নিয়ে কেক কেটে পাঁচ হাজার তম পর্বের উদ্বোধন করেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

মাছরাঙা টিভিকে চ্যানেল আইয়ের শুভেচ্ছা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ হাজার পর্বে ‘রাঙা সকাল’, উদযাপনে তারকাদের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আগস্ট ২৯, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT