চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যানেল ছাড়াই বিসিবি নির্বাচনে লড়বেন নাজমুল হাসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
নাজমুল হাসান বিসিবি নির্বাচনে প্যানেল ছাড়াই লড়ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী মাসে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। যেখানে প্যানেল ছাড়াই লড়বেন সদ্যবিদায়ী সভাপতি নাজমুল হাসান পাপন। মঙ্গলবার বর্তমান কমিটির সবশেষ সভা শেষে এ কথা জানান দুবারের বোর্ড সভাপতি।

আগের দুই মেয়াদে প্যানেল নিয়ে নির্বাচন করলেও এবার কেন এককভাবে নির্বাচন করবেন তার ব্যাখ্যাও দিয়েছেন নাজমুল হাসান।

‘আমার কোনো প্যানেল নেই। যে খুশি দাঁড়াতে পারে। ইলেকশন হবে, যে জিতে আসতে পারে। ওখানে যদি আমি জিতে আসি, তাহলে একজন পরিচালক হয়ে আসবো। এরপর আমার প্রথম আবেদন যেটা থাকবে, আমি সভাপতি হতে চাই না। কিন্তু আমি সমর্থন দেয়ার জন্য আছি। এরপর কী হয় আমি জানি না। প্রত্যেকবার প্যানেল থাকে, প্যানেল দিলে আর কেউ দাঁড়ায় না। এখন কেউ বলতে পারবে না সে আমার প্রার্থী।’

Banglabid

‘আমি যদি এখানে (বিসিবি) থাকি, আমার একটা জিনিস মনে হচ্ছে যে আমি মারা যাওয়ার আগ পর্যন্ত এ পদটায় (সভাপতি) কেউ দাঁড়াবে না, এটা আমি মনেপ্রাণে বিশ্বাস করি। বোর্ডে যারাই আসে তারা আমাকে চ্যালেঞ্জ জানাক। কেউ বলুক, সভাপতি হতে চাই, কেউ তো বলেও না! এটা ভালো সাইন নয়। কারো জন্য কিছু আটকে থাকে না। আমাদের একটা পাইপলাইন থাকা উচিত, যেখানে নতুন নেতৃত্ব আসবে। নেতৃত্ব দেয়ার মতো লোক আছে। কিন্তু দুঃখজনক হল, কেউ আসতে চায় না। প্যানেল দিলে হয় কী কেউ দাঁড়ায়ই না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে যাচ্ছে। নির্বাচন উন্মুক্ত থাকুক।’

আসন্ন নির্বাচনে বিভিন্ন ক্যাটাগরিতে ভোটার সংখ্যা ১৭১। দ্রুতই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। বিসিবির নির্বাচন সম্পন্নের জন্য আইসিএবি’র (ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশ) সাবেক প্রেসিডেন্ট এম ফরহাদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দিয়ে পাঁচ সদস্যের কমিশন গঠন করা হয়েছে।

নির্বাচনের বাকি চার সদস্য হলেন- বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম-সচিব মোহাম্মদ ওমর ফারুক, বিসিবির আইনি পরামর্শক মুদ্দাসির হোসেন, সুপ্রিম কোর্টের এডভোকেট মোহাম্মদ একরামুল হক এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাজমুল হাসাননির্বাচনবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পোশাকে প্রতিবাদী সৌদি আরবের নারীরা

পরবর্তী

কোনো সাংবাদিক অহেতুক হয়রানির শিকার হবেন না: তথ্যমন্ত্রী

পরবর্তী
তথ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোনো সাংবাদিক অহেতুক হয়রানির শিকার হবেন না: তথ্যমন্ত্রী

শামীমা কারাগারে, রাসেল রিমান্ডে, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

রাসেল রিমান্ডে শামীমা কারাগারে

সর্বশেষ

মহাসড়ক নির্মাণে নতুন সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

আগস্ট ২২, ২০২৬

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT