চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোশাকের ন্যায্য মূল্য পাওয়া বাংলাদেশের অধিকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৪ অপরাহ্ণ ০৬, মার্চ ২০১৮
অর্থনীতি
A A

রানা প্লাজা ধসের পর আন্তর্জাতিক ক্রেতাদের নির্দেশে তৈরি পোশাক কারখানাগুলোতে প্রয়োজনের চেয়েও বেশি সংস্কার করা হয়েছে। কারখানায় নিরাপত্তা নিশ্চিত ও শ্রমিকের কাজের পরিবেশ উন্নত করা হয়েছে। তাই পোশাকের ন্যায্য মূল্য পাওয়া এখন বাংলাদেশের অধিকার।

মঙ্গলবার রাজধানীর গুলশানে একটি হোটেলে পোশাক কারখানা পরিদর্শনে গতি আনতে ‘লিমা’ নামের একটি অ্যাপের কার‌্যক্রম উদ্বোধনের অনুষ্ঠানে এসব কথা বলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেইক, নেদারল্যান্ডসের অ্যাম্বাসেডর লিউনি কুইলেনারে, কানাডার হাই কমিশনার বেনোয়া প্রিফন্টেইন, বাংলাদেশে আইএলও’র দায়িত্বপ্রাপ্ত প্রধান স্নেহাল সোনেজিসহ আন্তর্জাতিক বায়ারদের প্রতিনিধিরা।

Banglabid

মুজিবুল হক চুন্নু বলেন, ২০১৩ সালে রানা প্লাজা ধসের ঘটনা ভবিষ্যতে কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে পথ দেখিয়েছে। এই ঘটনার পর ক্রেতাদের নির্দেশে বাংলাদেশের প্রায় সব কারখানায় সংস্কার করা হয়েছে। অগ্নি নিরাপত্তাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও উন্নত মানের যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে। নিশ্চিত করা হয়েছে শ্রমিকদের কাজের পরিবেশ। বাড়ানো হয়েছে শ্রমিকদের মজুরি। আর এসব করতে গিয়ে কারখানা মালিকদের অনেক অর্থ ব্যয় করতে হয়েছে বলে জানান তিনি।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, এখনও সবাই বলে শ্রমিকদের মজুরি বাড়াতে। আমরাও চাই জীবনমান উন্নয়নে তাদের মানসম্মত মজুরি নির্ধারন হোক। কিন্তু কিভাবে বাড়াবে? বাড়াতে হলে পোশাক রপ্তানি বাড়াতে হবে। দাম বাড়াতে হবে।

তিনি বলেন, কারখানার মান উন্নয়নে এসব করতে গিয়ে পোশাকের উৎপাদন ব্যয় বেড়েছে। কিন্তু ক্রেতারা বাংলাদেশ থেকে সব চেয়ে কম দামে পোশাক কিনতে চায়। তাই বাংলাদেশে নিযুক্ত ক্রেতাদের অনুরোধ জানাচ্ছি, আপনারা বাংলাদেশের কারখানার বর্তমান পরিস্থিতি তুলে ধরে পোশাকের দাম বাড়ানোর জন্য বলুন। কারণ ক্রেতাদের নির্দেশে কারখানার পরিবেশ উন্নত করার পর পোশাকের ন্যায্য দাম পাওয়া এখন বাংলাদেশের অধিকার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রানা প্লাজা ধস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টোলারবাগে গলাকাটা লাশ উদ্ধার

পরবর্তী

অতঃপর রাজ চক্রবর্তীকেই বিয়ে করছেন শুভশ্রী

পরবর্তী

অতঃপর রাজ চক্রবর্তীকেই বিয়ে করছেন শুভশ্রী

জমজমাট ম্যাচে শ্রীলঙ্কার ভারত জয়

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT