চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়ের নামে ম্যাডোনার হাসপাতাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৩ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৭
বিনোদন
A A
কন্যা মারসি জেমসের সঙ্গে ম্যাডোনা

কন্যা মারসি জেমসের সঙ্গে ম্যাডোনা

মালাউইতে গত মঙ্গলবার ছিল উৎসবমুখর পরিবেশ। কারণ সেদিন শিশুদের পেডিয়াট্রিক সার্জারি এবং ইনটেনসিভ কেয়ারের জন্য মালাউইর কুইন সেন্ট্রাল হাসপাতালে বিশেষ ইউনিট উদ্বোধন করা হয়েছে। আর এই পুরো ইউনিটের অর্থায়ন করেছেন জনপ্রিয় পপ তারকা ম্যাডোনা।

ম্যাডোনার মালাউই থেকে পালক নেওয়া কন্যা মারসি জেমসের নামে এই ইউনিটের নাম দেওয়া হয়েছে মারসি জেমস ইনস্টিটিউট ফর পেডিয়াট্রিক সার্জারি অ্যান্ড ইনটেনসিভ কেয়ার। এই দেশে এধরণের ইনস্টিটিউট এটাই প্রথম।

ম্যাডোনা তার মালাউই’র সন্তান মারসিকে সঙ্গে নিয়ে এসেছিলেন। অনুষ্ঠানে পেডিয়াট্রিক সার্জারি ইউনিটের গুরুত্ব বর্ণনা করেন ম্যাডোনা। তিনি বলেন, ‘মারসি জেমস সেন্টার শুধু মাত্র ইন্টেনসিভ কেয়ারই নয় বরং মালাউইর স্বাস্থ্যকর্মীদের শেখার স্থান। এটি একই সঙ্গে নিরাময় এবং ক্ষমতায়নের স্থান।’

ম্যাডোনার ১১ বছর বয়সী কন্যা মারসি জেমসও বক্তব্য রেখেছে অনুষ্ঠানে। মারসি বলেছে, ‘আমার নামে হাসপাতালের নাম দেয়া হয়েছে, এটা আমার জন্য সম্মানজনক। তাই চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হলো এটা অনেক শিশুর জীবন বাঁচাতে পারবে।’

মারসি জেমস ইন্সটিটিউট ফর পেডিয়াট্রিক সার্জারি অ্যান্ড ইনটেনসিভ কেয়ার তৈরির ছিল স্বপ্ন বাস্তবায়িত করতে পেরে ম্যাডোনা খুবই খুশি। নতুন এই ইউনিট খোলার ফলে প্রতি বছর প্রায় দ্বিগুণ শিশুর সার্জারি করা সম্ভব হবে। দক্ষিণ আফ্রিকার লোকাল ডাক্তারদের বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থাও থাকছে এই ইন্সটিটিউটে। এছাড়াও থাকছে খেলার রুম, খেলার মাঠ এবং নামী চিত্রশিল্পীদের আঁকা বেশ কিছু অনুপ্রেরণীয় চিত্রকর্ম। সিএনএন।

পেডিয়াট্রিক সার্জারি
অনুষ্ঠানে পরিবারের সঙ্গে ম্যাডোনা
ট্যাগ: মালাউইম্যাডোনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাদামাটিতে জন্মেও পদ্মফুল অনিন্দ্য সুন্দর

পরবর্তী

ভিয়েতনাম থেকে আমদানি করা চালের প্রথম চালান দেশে

পরবর্তী
চাল আমদানী

ভিয়েতনাম থেকে আমদানি করা চালের প্রথম চালান দেশে

আরেকদফা পেছাচ্ছে মেয়েদের প্রিমিয়ার লিগ

সর্বশেষ

দশম বছরে রোহিঙ্গা ঢল: প্রত্যাবাসনে বাস্তবসম্মত রোডম্যাপে তাগিদ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (সংগৃহীত)।

ইরানের বিরুদ্ধে ছেলেকে হত্যা চেষ্টার অভিযোগ নেতানিয়াহুর

আগস্ট ২৫, ২০২৬

ভর্তি ফি ছাড়াও দিতে হবে যেসব খাতে টাকা, একাদশের নতুন নীতিমালা

আগস্ট ২৫, ২০২৬

ঈদ-ই-মিলাদুন্নবী ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার

আগস্ট ২৫, ২০২৬

নমিনেশন পেলেই জয়ী হওয়ার সংস্কৃতি আর থাকবে না: ইসি সানাউল্লাহ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT