চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেঁয়াজের দাম আরও কমলো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

পেঁয়াজের বাজারে কিছুটা স্বস্তির আভাস এসেছে। আরও কমেছে পেঁয়াজের দাম। গত সপ্তাহের ধারাবাহিকতায় চলতি সপ্তাহে দাম কমেছে আরও ১৫ থেকে ২০ টাকা।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ও হাতিরপুল বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

গত সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ার পর ২৫০ টাকার ওপরে ওঠে যায় মসলা জাতীয় এই পণ্যটির দাম। এরপর নতুন পেঁয়াজ আসার পর দাম কিছুটা কমে আসে। সম্প্রতি ভারত রপ্তানি বন্ধের আদেশ তুলে নেয়ায় দাম আরও কমতে শুরু করেছে।

Banglabid

গত সপ্তাহের তুলনায় পেঁয়াজের দাম কেজিতে কমেছে ১৫ থেকে ২০ টাকা। এর মাধ্যমে টানা দুই সপ্তাহে দাম কেজিতে কমেছে ৪০ টাকা।

বাজার ঘুরে দেখা গেছে, ভালো মানের দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৮০ থেকে ৯০ টাকা। দুই সপ্তাহ আগে ছিল ১০০ থেকে ১২০ টাকা।

মিয়ানমার থেকে আমদানি করা ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ৯০ থেকে ১০০ টাকা। আর দুই সপ্তাহ আগে ছিল ১১০ থেকে ১২০ টাকা।

Reneta

এছাড়া মিশর, চীন, তুরস্ক ও পাকিস্তান থেকে আমদানি করা বড় পেঁয়াজের কেজি আগের সপ্তাহের মতো ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে পেঁয়াজের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রসুনের দাম। চীনা রসুনের কেজি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা। আর দেশি রসুনের কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা।

কারওয়ান বাজারের ব্যবসায়ী ইদ্রিস আলী বলেন, কয়েকদিন আগে ভারত রপ্তানি বন্ধের আদেশ তুলে নিয়েছে। এছাড়া নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ছে, তাই দাম কমছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারওয়ানবাজারপেঁয়াজ
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT