চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূজার সময় অপ্রীতিকর ঘটনা: একে অন্যকে দুষছে আ.লীগ-বিএনপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৫ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০২১
- লিড নিউজ, রাজনীতি
A A
বাংলাদেশের রাজনীতিবিদদের ছবি, অপ্রীতিকর পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

শারদীয় দুর্গোৎসবের সময় দেশের কিছু জায়গায় ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাগুলো নিয়ে সরকার এবং বিএনপি একে অন্যকে দুষছে।

বিএনপি আবারও তাদের সেই পুরনো রূপে ফিরে এসে নতুন করে সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি নেতারা অভিযোগ করছেন, জনগণের দৃষ্টি ভিন্নখাতে নিতে সরকার পরিকল্পিতভাবে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা করিয়েছে।

নিজ বাসভবন থেকে ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি আবারও তাদের সেই পুরনো রূপে ফিরে এসে সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে। ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার যে রঙিন খোয়াব বিএনপি দেখছে, তা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে।

Banglabid

বিএনপির শাসনামলে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য প্রতিটি রাত ছিলো দুঃস্বপ্নের উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শুধু তাই নয়, সনাতন ধর্মালম্বীদের জন্যও প্রতিটি রাত ছিলো দুঃস্বপ্নের, এই বুঝি মন্দিরে, বাড়ি-ঘরে হামলা হলো!

বিএনপি আবারও তাদের সেই পুরনো রূপে ফিরে আসছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা নতুন করে সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে এবং সহযোগিতা করছে।

অন্যদিকে পূজার সময় সহিংসতার ঘটনা সরকারের পরিকল্পিত বলে অভিযোগ করছেন বিএনপি নেতারা। জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণের দৃষ্টি ভিন্নখাতে নিতে চাইছে সরকার।

Reneta

তিনি বলেন, ‘‘এগুলো করেছে এই সরকার। কুমিল্লার ঘটনা ঘটানোর কারণ হলো তাদের (সরকার) ব্যর্থতা, গণতন্ত্রহীনতা, জোর জবরদস্তি ডাকাতের মতো করে ক্ষমতা দখল করে আছে, এখান থেকে বিশ্বে নিজের ভাবমূর্তি ভালো করার জন্য।’’

দেশের সব সম্প্রদায়ের বন্ধুত্বের বন্ধনীর মধ্য দিয়ে যেকোনো উসকানি বিএনপি রুখে দেবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমাদের দৃঢ় বন্ধন আমরা বজায় রাখব। এই সরকারের উসকানির মুখে আমরা কেউ কোনো প্রতিক্রিয়া দেখাব না। কারণ আমাদের ইতিহাস ঐতিহ্য হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির।

পূজার সময় অপ্রীতিকর ঘটনায় বড় দুই দল একে অন্যকে দুষলেও তারা বলেছেন, ষড়যন্ত্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্গাপূজাপূজা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আগামীকাল বিশ্ব খাদ্য দিবস

পরবর্তী

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ১৪ জন আটক

পরবর্তী
আটক ১৪ জনের সঙ্গে অস্ত্র ও ধারালো অস্ত্রের প্রদর্শনী।. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ১৪ জন আটক

ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীর চৌমুহনীতে ১৪৪ ধারা জারি

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT