চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের উপর হামলা: জয়নুলকে আগাম জামিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০১৮
আদালত
A A

পুলিশের উপর হামলা, গাড়ি ভাংচুর ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে করা মামলায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করায় বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে চার সপ্তাহের আগাম জামিন দেন।

আদালতে জয়নাল অবেদীনের পক্ষে শুনানি করেন মওদুদ আহমেদ, মো. ওয়াজি উল্লাহ, বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজল ও এম আতিকুর রহমান।

Banglabid

একই মামলায় বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামালকেও চার সপ্তাহের আগাম দিয়েছেন এই আদালত।

গত ৩০ জানুয়ারি জিয়া চ্যারিট্যাবল ট্রাস্ট মামলার শুনানি শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিচারকি আদালত থেকে ফেরার সময় হাইকোর্টের সামনে পুলিশের সঙ্গে বিএনপি’র নেতাকর্মীদের সংঘর্ষ হয়।

ওই সময় দলটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের উপর হামলা করে প্রিজন ভ্যান থেকে আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেয়। তারা পুলিশের গাড়ি ভাংচুরও করে। এঘটনায় শাহবাগ ও রমনা থানায় পুলিশ তিনটি মামলা করে।

Reneta

খোকনকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ
এই ঘটনায় শাহবাগ ও রমনা থানায় করা পুলিশের তিন মামলায় সমিতির সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকনকে গ্রেপ্তার বা হয়রানি না করতে রুলসহ নির্দেশ দিয়েছেন বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের হাইকোর্ট বেঞ্চ।

বিদেশে অবস্থানরত দেশে ফেরার পর মাহবুব উদ্দিন খোকনকে গ্রেপ্তার বা হয়রানী না করার নির্দেশ কেন দেওা হবে না, তা রুলে জানতে চাওয়া হয়েছে।

আদালতে খোকনের পক্ষে শুনানিতেও ছিলেন মওদুদ আহমদ। তার সঙ্গে আইনজীবী ছিলেন সাকিব মাহবুব ও সানজিত সিদ্দিকী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবীজয়নুল আবেদীনপুলিশমাহবুব উদ্দিন খোকনসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুক্রবার থেকে রাজধানীর দুই প্রেক্ষাগৃহে ফের ‘আয়নাবাজি’

পরবর্তী

ঢাকা উত্তর সিটি নির্বাচন স্থগিতের আদেশ স্থগিত চেয়ে আবেদন

পরবর্তী
রাজাবাজার

ঢাকা উত্তর সিটি নির্বাচন স্থগিতের আদেশ স্থগিত চেয়ে আবেদন

বিসিএস কর্মকর্তাদের সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

আগস্ট ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর পরিবার ও দুই কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি: ১ জন গ্রেপ্তার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজে ৪৫ ট্যাংকারকে জরিমানার হুমকি ইরানের

আগস্ট ২৪, ২০২৬

ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুললেন ব্রড

আগস্ট ২৪, ২০২৬

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT