চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশী বন্দুকযুদ্ধে তিন জঙ্গি নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ন ০৭, জুন ২০১৬
বাংলাদেশ
A A

ঢাকা ও রাজশাহীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন জেএমবি সদস্য নিহত হয়েছে।পুলিশ কর্মকর্তারা বলছে যারা বন্দুকযুদ্ধে নিহত হয়েছে তারা সকলেই নিষিদ্ধ সংগঠন জেএমবি’র সদস্য।

মঙ্গলবার ভোররাতে ঢাকার কালশীতে এবং রাজশাহীর গোদাগাড়ির ফরাদপুর চাপড়া গ্রামে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। রাজধানীর পল্লবী এলাকার কালশীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জেএমবি সদস্য নিহত হন, ডিবি’র কর্মকর্তাদের দাবি নিহতদের একজন জেএমবি নেতা ওসমান রাজশাহীতে অধ্যাপক রেজাউল হত্যায় সরাসরি সম্পৃক্ত।

অপরদিকে রাজশাহীর বাগমারায় আহমদিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অভিযুক্ত জেএমবি সদস্য জামালউদ্দিন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

রাত সাড়ে ৩ টার দিকে গোদাগাড়ী উপজেলার ফরাদপুর চাপড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন জেএমবি’র আত্মঘাতি টিমের সদস্য ছিলো। ২০১৫ সালের ২৫ ডিসেম্বর বাগমারার আহমদিয়া মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতি বোমা হামলায় তারেক নামের এক জঙ্গি নিহত হয়। পরে তারেকের সহযোগী জামালকে ধরিয়ে দিতে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিলো রাজশাহী জেলা পুলিশ।

সোমবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরাদপুর চাপড়া এলাকায় পুলিশের সঙ্গে ক্রসফায়ারে জামাল মারা যায়। ভোর ৫টার দিকে ময়না তদন্তের জন্য জামালের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়।

এর আগে সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী জেলা পুলিশের একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাবুডাইং এলাকা থেকে জামালকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী, গোদাগাড়ীর ফরাদপুরে অভিযান চালানোর জন্য যাওয়ার সময় এই ক্রসফায়ারের ঘটনা ঘটে।

Reneta

এর আগে বাগমারায় মসজিদে আত্মঘাতি বোমা জড়িত থাকার কথা জামাল পুলিশের কাছে স্বীকার করেছে। সে জানায়, আত্মঘাতী তারেক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রূপনগর গ্রামের আবু সালেকের ছেলে। সে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিলো। রাতেই অভিযান চালিয়ে পুলিশ তারেকের মা তসলিমা বেগমকে আটক করেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকারাজশাহী
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেকের ‘ডাকের হ্যাটট্রিক’ নিয়ে ভাবছেন না ভারত অধিনায়ক

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন যুবক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভারতকে চাপের মধ্যে রেখে জিততে চায় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড সুপার এইট, পয়েন্ট ভাগাভাগি

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT