চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশি হামলার প্রতিবাদে জাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
৩:০১ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৮
শিক্ষা
A A

চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের বর্বোরচিত হামলার ঘটনার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিন দিনের ক্লাস-পরীক্ষা বর্জন শুরু হয়েছে। 

এই ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে জাবি শিক্ষক সমিতি। এ হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের শাস্তি দাবি করেছেন শিক্ষকরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

Banglabid

সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিবহণ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়া হয়।

মঙ্গলবার দুপুরে বিভিন্ন অনুষদে সরেজমিনে ঘুরে দেখা যায়, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা সকল প্রকার ক্লাস-পরীক্ষা বর্জন করেছে। বিভিন্ন অনুষদ এবং বিভাগ খুললেও শিক্ষার্থীদের কোন উপস্থিতি নেই। অনুষ্ঠিত হয়নি কোনো ক্লাস-পরীক্ষাও।

কোটা সংস্কার-পুলিশের হামলা-শিক্ষকদের নিন্দা
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে শিক্ষকদের বিবৃতি

তবে অনুষদ ও বিভাগগুলোতে উপস্থিতি না থাকলে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীদেরকে দফায় দফায় বিক্ষোভ মিছিল করতে দেখা যায়।

Reneta

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখার আহ্বায়ক খান মুনতাসির আরমান বলেন, ‘যৌক্তিক দাবির আন্দোলনে পুলিশ ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়েছে। এতে অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছেন। এই নগ্ন হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিচার করতে হবে।

শিক্ষক সমিতির এক বিবৃতিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করছে এবং ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের শাস্তি দাবি করছে।

শিক্ষক সমিতি মনে করে, কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিকতা রয়েছে এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য সমিতি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে।

কোটা সংস্কারের দাবি ও আন্দোলনরতদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে সোমবার সকাল সাড়ে দশটার থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টা থেকে দুইটা পর্যন্ত দেড় ঘণ্টার পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। আহত শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে প্রাথমিক চিকিৎসা শেষে সাভারের এনাম মেডিকেলে পাঠানো হয়।

কোটা সংস্কার-আহত
পুলিশের হামলায় আহতদের হাসপাতালে দেখতে যান শিক্ষকরা

পরে বেলা সাড়ে ৩টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানান উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

সোমবার সন্ধ্যায় আহত শিক্ষার্থীদের দেখতে এনাম মেডিকেলে যান বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নূরুল হক ও সম্পাদক অধ্যাপক বশির আহমেদ। এ সময় তাদের সঙ্গে ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা আক্তার ও অন্যান্য বিভাগের শিক্ষকরা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin1
পূর্ববর্তী

বিচারপতির নেতৃত্বে তদন্ত চায় আইনজীবী সমিতি

পরবর্তী

ঢাবি ভিসির বাসভবনে হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি চায় ছাত্রলীগ

পরবর্তী

ঢাবি ভিসির বাসভবনে হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি চায় ছাত্রলীগ

ছেলেকে 'হকি খেলোয়াড়' বানাতে চান শাহরুখ

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT