চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুতিনের হিটলিস্টে শীর্ষে আইএস জঙ্গি ‘জিহাদি জন’

তানজীমা এলহাম বৃষ্টি তানজীমা এলহাম বৃষ্টি
১২:৫৩ পূর্বাহ্ণ ২০, অক্টোবর ২০১৫
আন্তর্জাতিক
A A

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে এক নিষ্ঠুর হত্যাকারী জঙ্গিকে খুঁজে বের করার প্রতিযোগিতায় নেমেছেন, যাকে সবাই চেনে ‘জিহাদি জন’ হিসেবে। জিহাদি জনকে আইএস’র বহু ভিডিওতে আমেরিকান ও ব্রিটিশ বন্দীদের শিরশ্ছেদ করতে দেখা গেছে।

২৭ বছর বয়সী জিহাদি জনের আসল নাম মোহাম্মদ এমওয়াজি। তাকে আটক করাকে সিরিয়ায় আইএস-বিরোধী অভিযানে কাজের তালিকায় এক নাম্বারে গুরুত্ব দিয়েছেন পুতিন।

জনকে ধরতে পারলে আইএস যেমন একটা ধাক্কা খাবে, পাশাপাশি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের প্রোপাগান্ডাও এই চাপে দুর্বল হয়ে পড়বে। কেননা ক্যামেরন এর আগে ঘোষণা দিয়েছিলেন, জনকে তিনি জীবিত বা মৃত ধরবেন।

Banglabid

দু’সপ্তাহ আগে রাশিয়া যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে আইএস নির্মূলে বোমা হামলা চালানোর ঘোষণা দেওয়ার পর এবার হিটলিস্টে জিহাদি জনের অবস্থানের কথা জানালো রুশ কর্তৃপক্ষ। বিমান হামলায় এক দিনেই ৪৯টি আইএস টার্গেট তারা ধ্বংস করার দাবি করে।

রাশিয়ার অভিযানের বিরোধিতা করে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র বলছে, পুতিন শুধু সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের ক্ষমতা রক্ষার চেষ্টা করছে। রাশিয়ার বেশিরভাগ হামলা আসলে আসাদ বিরোধী বাহিনীর ওপর করা হচ্ছে বলে দাবি দেশ দু’টির।

এক মার্কিন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, রাশিয়া সিরিয়া সরকারের আমন্ত্রণে তাদের সাহায্য নিয়ে অভিযান চালাচ্ছে। সুতরাং তাদের জন্য জিহাদি জনসহ অন্যান্য আইএস নেতাদের খুঁজে বের করা বা ধরা সহজ হবে।

Reneta

তিনি বলেন, রাশিয়ার উদ্দেশ্য হলো জিহাদি জন আর বাগদাদিকে আটক করা। এতে তাদের হাতে অনেক বড় শক্তি চলে আসবে। রাশিয়া তখন এদের নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে যে কোনো স্বার্থ নিয়ে দর কষাকষির সুযোগ পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসসিরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ১৮০ দিন পূর্তিতে নতুন ‘ই-বুক’ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT