চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজিতে থাকার ১০০ ভাগ নিশ্চয়তা দিলেন এমবাপে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A
পিএসজিতে থাকার জন্য এমবাপে নিশ্চিত করেছেন, ফুটবল মাঠে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মৌসুমে পিএসজির সাথে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে কাইলিয়ান এমবাপের। তার আগে ফ্রেঞ্চ তারকার জন্য বড়সড় দাম হাঁকিয়ে বসে আছে রিয়াল মাদ্রিদ।

স্প্যানিশ জায়ান্ট রিয়াল অবশ্য এখনই বিশ্বকাপজয়ী ফুটবলারকে পাচ্ছে না, অন্তত আসছে জানুয়ারিতে তো নয়ই, নিজ মুখেই খোলাসা করেছেন এমবাপে। নতুন বছরের শুরুর দলবদলে ক্লাব পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পিএসজি ফরোয়ার্ড।

‘জানুয়ারিতে মোটেও নয়। আমি পিএসজিতে ভালো আছি এবং শতভাগ নিশ্চিত করছি মৌসুম এখানেই শেষ করব। সবকিছুর বিনিময়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই। এই লিগ ও ট্রফি পাওয়াটা ভক্তদের আনন্দ দিতে পারে, অবশ্যই সেটি তাদের প্রাপ্য।’

Banglabid

‘এখনও এমবাপের চুক্তি নবায়ন করার সুযোগ রয়েছে। এর আগেও আমরা ফেব্রুয়ারি, মার্চ, এমনকি এপ্রিলেও চুক্তি নবায়ন হওয়ার বিষয়টি দেখেছি। তাই আমার মনে হয়, এখনো সময় আছে।’ সম্প্রতি এমবাপের ক্লাব সতীর্থ আন্দ্রে হের্রেরা বলেছেন এভাবেই। এবার এমবাপে নিজেই দিলেন ভরসা।

‘মনে করি পিএসজির হয়ে বড় কিছু জেতাটা আমার প্রাপ্য। এই মৌসুমে সবকিছু জিততে চাই। প্যারিস আমার শহর, যেখানে জন্মেছি এবং বেড়ে উঠেছি। পিএসজির হয়ে খেলাটা নিজের পাশাপাশি পরিবার ও বন্ধুদের জন্যও অসাধারণ এক অনুভূতি।’

‘লিওনেল মেসির সঙ্গে আমি খেলেছি, এটা আমার বাচ্চাদের ও বন্ধুদেরকে বলতে পারাটা বিশাল বড় এক ব্যাপার। প্যারিসে তাকে দেখাটা আমাদের কাছে ভীষণ উপভোগ্য। ফুটবল ইতিহাসে এটি এক রোমাঞ্চকর মুহূর্ত।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেচ্যাম্পিয়ন্স লিগপিএসজিমেসিরিয়াললিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘নারীর ক্ষমতায়ন ও বাংলাদেশ’ শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত

পরবর্তী

একজনের জন্য আলাদা একটা ড্রেসিংরুম

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার মাঠে প্রস্তুত, প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

একজনের জন্য আলাদা একটা ড্রেসিংরুম

Students taking exam in classroom, wearing masks, focused on papers. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ৩০ ডিসেম্বর

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT