চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাল্টে গেল হলিউড ছবি ‘ঢাকা’র নাম, এপ্রিলে মুক্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

মুক্তির অপেক্ষায় থাকা হলিউডের যে ছবিটি নিয়ে বাংলাদেশি দর্শকের আগ্রহ দিন দিন বেড়েই চলছে, তা হলো ‘ঢাকা’! তবে পাল্টে দেয়া হয়েছে ছবির নাম। নতুন নাম ‘এক্সট্র্যাকশন।’ জানা গেছে ২৪ এপ্রিল থেকে নেটফ্লিক্সে পাওয়া যাবে ছবিটি।

ছবির ফার্স্টলুক প্রকাশ করেছে ইউএসএ টুডে। ফার্স্টলুক প্রকাশের পর ছবির নির্মাতা স্যাম হারগ্রেভ জানান, ক্রিস হেমসওয়ার্থের গ্ল্যামার লুকানোর জন্য তার পুরো গায়ে মাটি, রক্তের দাগ মাখানো হয়েছে। মুখ ভরা দাড়ি রাখা হয়েছে। কিন্তু তাতে যেন আরও বেশি ‘হ্যান্ডসাম’ দেখা গেছে হেমসওয়ার্থকে।

এই ছবিতে ‘টাইলার রেক’ চরিত্রে অভিনয় করেছেন হেমসওয়ার্থ। বাংলাদেশের রাজধানী ঢাকাকে ঘিরে সাজানো হয়েছে ছবির কাহিনী। এই অ্যাকশন সিনেমায় অপহৃত একটি শিশুকে ঢাকা থেকে উদ্ধার করবেন হেমসওয়ার্থ।

হলিউডের সবচেয়ে দাপুটে ভাতৃদ্বয় জো রুশো ও অ্যান্থনি রুশো ছবিটি প্রযোজনা করেছেন। ক্রিস হেমসওয়ার্থ ছাড়াও অভিনয় করেছেন হলিউডর ডেভিড হারবার, ডেরেক লুকের মতো তারকা। এছাড়া বলিউড থেকেও দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠি ও রনদীপ হুদার মতো অভিনেতাদের।

‘ঢাকা’ সিনেমার শুটিং এর বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর জানা যায় ভারতের আহমেদাবাদ এবং থাইল্যান্ডের ব্যাংকক শহরে ছবিটির দৃশ্যধারণ করা হয়েছে। শুটিং এর জন্য ঢাকার আদলে বানানো হয় ছোট্ট একটি শহরও। ‘ঢাকা’ ছবির বেশ কিছু দৃশ্য বাংলাদেশেও ধারণ করা হয়েছে। ইউএসএ টুডে

ট্যাগ: এক্সট্র্যাকশনক্রিস হেমসওয়ার্থঢাকানেটফ্লিক্সলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা

পরবর্তী

বাংলাদেশে ৭৪ জনের নমুনা পরীক্ষা, কেউই করোনা আক্রান্ত নন

পরবর্তী
করোনা ভাইরাস-নমুনা পরীক্ষা

বাংলাদেশে ৭৪ জনের নমুনা পরীক্ষা, কেউই করোনা আক্রান্ত নন

লেখক-ব্লগার রাসেল পারভেজ মারা গেছেন

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT