চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পার্ট-টাইম’ স্পিনারেই বিধ্বস্ত ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৫ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাঠ, পেসারদের স্বর্গরাজ্য। তাই মূল বোলারদের বাইরে রোস্টন চেজকে তুলনামূলক কমই ব্যবহার করতেন অধিনায়ক জেসন হোল্ডার। ওয়েস্ট ইন্ডিজ কী জানত খণ্ডকালীন সেই স্পিনারের হাত ঘুরেই আসবে ইংল্যান্ডের বিপক্ষে বিখ্যাত এক জয়!

ব্রিজটাউনে তৃতীয় দিন থেকেই খানিকটা কাপাকাপি করে ইংল্যান্ড ইঙ্গিত দিচ্ছিল টেস্টটা হারতে চলেছে তারা। চতুর্থ দিনে সেই কাপাকাপি থামিয়ে দিয়েছেন রোস্টন চেজ। ৬০ রানে একাই ৮ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে এনে দিয়েছেন ৩৮১ রানের বিশাল এক জয়।

রানের ব্যবধানটা যেমন ইংল্যান্ডের জন্য লজ্জার, তেমনি ক্যারিবীয়দের বর্তমান র‍্যাঙ্কিংটাও গায়ে জ্বালা ধরাচ্ছে জো রুটের দলকে। ১০৮ রেটিং নিয়ে র‍্যাঙ্কিংয়ের তিনে থাকা দলের জন্য ৭০ পয়েন্টে আটে থাকা ওয়েস্ট ইন্ডিজ তো দুধভাত হওয়ার কথা!

Banglabid

কিন্তু সেই দলের কাছে নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সপ্তম বৃহত্তম হার দেখতে হবে, এই ভাবনা পোড়াচ্ছে ইংলিশ মিডিয়াকে।

ভেবে পাচ্ছেন না রোস্টন চেজও! ক্যারিবীয় ক্রিকেটের চরম দুঃসময়ে তার হাত ধরেই যে বিখ্যাত এক জয় আসবে সেটা কিছুতেই মাথায় আসছে না খণ্ডকালীন অফস্পিনারের। চতুর্থ দিনে উইকেটে ফাটল দেখে অধিনায়ক জেসন হোল্ডার তাকে বলেছিলেন পুরো দিনে ২৫ ওভার বল করা লাগতে পারে। চেজ করলেন প্রায় ২২ ওভার। তাতেই ঘটল ইংলিশদের সর্বনাশ।

আসলে ইংলিশদের সর্বনাশ ঘটেছে ওপেনার রোরি বার্নস ফেরার পরেই। একটা প্রান্ত আগলে ঠিকই সামলে যাচ্ছিলেন ক্যারিবীয় বোলারদের। ৮৪ রান করা এই ওপেনারকে বোল্ড করে ইংল্যান্ডকে ধাক্কাটা দেন চেজ। তার আগে আরেক ওপেনার কিট জেনিংস ফিরেছেন জোসেপের বলে স্লিপে হোল্ডারের হাতে ধরা পড়ে।

Reneta

বার্নস ফেরা পর্যন্ত ইংলিশদের স্কোরবোর্ডটা ভদ্রই ছিল, ২ উইকেটে ১৩২ রান। এরপর থেকে নিয়মিত ধাক্কা মারা শুরু করলেন চেজ। আর ঝুরঝুর করে ভেঙে পড়া শুরু করল ইংল্যান্ডের লাইনআপ। শেষদিকে ৩৪ রানে ৬ উইকেট পড়েছে ইংল্যান্ডের!

ক্যারিয়ার সেরা বোলিং করেও অবশ্য ম্যাচ সেরা হননি রোজ। হয়েছেন আট নম্বরে নেমে ডাবল সেঞ্চুরি করা তার অধিনায়ক হোল্ডার। ম্যাচে সেঞ্চুরির পাশাপাশি দুই উইকেট নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে একাই নিয়েছেন তিনটি ক্যাচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রেম করতে পনের দিন ছুটি!

পরবর্তী

চিকিৎসকদের এক বছর থাকতে হবে উপজেলা হাসপাতালে: প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-চিকিৎসকদের এক বছর উপজেলায়

চিকিৎসকদের এক বছর থাকতে হবে উপজেলা হাসপাতালে: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে সন্তানের গুলিতে মা-বাবা সহ নিহত ৫

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT