চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাভেল রহমানের জন্মদিনে টিএসসি’তে প্রদর্শনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৬ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৬
অন্যান্য, শিল্প সাহিত্য
A A

সাধারণ বেশে বঙ্গবন্ধুর, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রতীক হয়ে উঠা নূর হোসেনেরসহ
অসংখ্য ছবির আলোকচিত্রী পাভেল রহমানের ৬০তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে বিশেষ প্রদর্শনী হচ্ছে।

ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটি পাভেল রহমানের এই আলোকচিত্র প্রদর্শনের আয়োজন করছে বলে জানান পরিচালনা কমিটির সদস্য জয়ীতা রায়।

সকাল সাড়ে ১০টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটির চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

Banglabid

পাভেল রহমানের সংক্ষিপ্ত পরিচিতি:
পাভেল রহমান ১৯৫৬ সালের ২৬ এপ্রিল রংপুরে জন্ম গ্রহণ করেন। যশোর জিলা স্কুলে পড়ার সময়ই হাতে তুলে নিয়েছিলেন ক্যামেরা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভের আগেই পেশাদার আলোকচিত্রী হিসেবে কৃতিত্বের সঙ্গে কাজ করতে থাকেন জাতীয় সংবাদ মাধ্যমে। তরুণ বয়সেই পাভেল রহমানের তোলা শোবার ঘরে সাধারণ বেশে শেখ মুজিবুর রহমানের ছবিটি অবিস্মরণীয় হয়ে আছে। ক্রমশ মুক্তিযুদ্ধ পরবর্তী নানা গণ-আন্দোলনের চিত্র-ভাষ্যকার হয়ে ওঠেন পাভেল রহমান।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে মৃত্যুর আগ মুহুর্তে নূর হোসেনের ছবিটি গণঅভ্যুত্থানের প্রতীক হয়ে ওঠে। আন্দোলন সংগ্রামের পাশপাশি ঘূর্ণিঝড়, বন্যা, লঞ্চডুবিসহ জনজীবনের নানা ছবিতে তিনি দেশের সাধারণ মানুষের অনন্য মুখচ্ছবি ফুটিয়ে তুলেছেন। তার ক্যামেরায় ভিন্ন মাত্রা পায় অনেক চিরচেনা বিষয়ও।

পেশাগত জীবনে দেশের শীর্ষস্থানীয় পত্র-পত্রিকার পাশাপাশি অ্যাসোসিয়েটেড প্রেস, ফটো এজেন্সি গামা, এশিয়া উইক, কলকাতার দ্যা স্টেটসম্যান ও আনন্দবাজার পত্রিকাসহ নানা সংবাদ সংস্থার ফটোসাংবাদিক হিসেবে কাজ করেছেন।

Reneta

বিভিন্ন সময়ে দেশ-বিদেশের নানা গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট কাভার করেছেন, ছবি তুলেছেন নানা দেশের রাষ্ট্রপ্রধান ও বিশ্ব নেতৃবৃন্দের। নানা ঘটনায় তার তোলা ছবিতে প্রচ্ছদ হয়েছে বিশ্বের খ্যাতনামা পত্রিকা-সাময়িকীতে।

আন্তর্জাতিক অঙ্গনে শ্রেষ্ঠ আলোকচিত্র সাংবাদিকের পুরষ্কারসহ নানা পুরষ্কারে ভূষিত হয়ে দেশের জন্যও তিনি সম্মান বয়ে এনেছেন। জাতিসংঘসহ দেশ-বিদেশের বহু স্থানে পাভেল রহমানের ছবির প্রদর্শনী হয়েছে। বাংলাদেশের আলোকচিত্র অঙ্গনে পাভেল রহমান এক উজ্জ্বল নাম।     

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলোকচিত্রী পাভেল রহমানপাভেল রহমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রূপবান ম্যাগাজিনের সম্পাদক ছিলেন জুলহাস

পরবর্তী

‘জুলহাস সহকর্মীর চেয়েও বেশি কিছু ছিলো’

পরবর্তী

‘জুলহাস সহকর্মীর চেয়েও বেশি কিছু ছিলো’

যেভাবে হত্যা করা হয় জুলহাস-তনয়কে

সর্বশেষ

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে কারণে

আগস্ট ১৯, ২০২৬

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT