চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাগলের বক্তব্যে’ মনোযোগ না দিতে প্রধানমন্ত্রীর পরামর্শ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী

পদ্মাসেতু নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্য এড়িয়ে চলার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: পাগলে কিনা কয় ছাগলে কিনা খায়। এ ধরনের কথায় নজর না দেওয়াই ভালো।

দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারীত প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সংসদ সদস্য বেগম ফজিলাতুন্নেছা বাপ্পীর (মহিলা আসন-৩০) এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পদ্মাসেতু জোড়াতালি দিয়ে তৈরি করা হচ্ছে; তাই দলের নেতাকর্মীদেরে ওই সেতুতে না ওঠার যে পরামর্শ দিয়েছেন তার উদ্ধৃতি দিয়ে ফজিলাতুন্নেছা বাপ্পী প্রধানমন্ত্রীর কাছে তার বক্তব্য জানতে চান।

Banglabid

জবাবে প্রধানমন্ত্রী বলেন: প্রথমবার সরকার গঠনের পরই আমাদের সরকার পদ্মা ও রূপসা সেতু তৈরি কল্পে কাজ শুরু করি। জাপান সফরে গিয়ে তাদের সরকারকে সেতু দুইটি তৈরিতে সহযোগিতার জন্য অনুরোধ করি। এর পরিপ্রেক্ষিতে, জাপান এসে প্রাথমিক সমীক্ষার কাজ শেষ করে। বিএনপি-জামায়াত জোট আমাদের সকল অগ্রগতি বাতিল করে আবারও সমীক্ষার ব্যাবস্থা করে। কিন্তু তারা পদ্মাসেতু করেনি।

দ্বিতীয়তার ক্ষমতায় এসেই আমরা আবারও পদ্মাসেতু তৈরিতে হাত দেই। এখন যখন নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করছি, তাদের নেত্রী পাগলের প্রলাপ বলতে শুরু করেছে।

আপনারাই বলুন, আমি কি মন্তব্য করবো! একটা সেতু কিভাবে নির্মাণ হয়। এটা মনে হয় তিনি জানেন না। প্রথমে সেতুর বিভিন্ন পাট তৈরি করা হয়, তারপর সেগুলোকে জোড়া দেওয়া হয়। এটা মনে হয় তিনি জানেন না।

Reneta

কথায় আছে, পাগলে কিনা কয় ছাগলে কিনা খায়। এ ধরনের কথায় নজর না দেওয়াই ভালো। আমি আপনাদের পাগলের কথায় মনোযোগ না দেওয়ার পরামর্শ দেবো।

দক্ষিণাঞ্চল অনেক আগে থেকেই অবহেলিত মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের শিকারও দেশের এ অঞ্চল। আমাদের সরকার প্রথম দক্ষিণাঞ্চলের উন্নতির দিকে নজর দেয়। শুধুমাত্র মাত্র এ সেতুটি হলেই দেশের পুরো জিডিপি এক শতাংশ বৃদ্ধি পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দশম জাতীয় সংসদপদ্মা সেতুপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সোশাল মিডিয়া থেকে বিচ্ছিন্ন মেগান মার্কেল

পরবর্তী

আইজিপি’স ব্যাজ পেলেন পুলিশ ৩২৯ সদস্য

পরবর্তী

আইজিপি’স ব্যাজ পেলেন পুলিশ ৩২৯ সদস্য

রুবেলকে নিয়ে দুশ্চিন্তা

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT