চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে হারিয়ে জয় খরা ঘোচালো ওয়েস্ট ইন্ডিজ

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
২:২০ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৬
স্পোর্টস
A A

পাকিস্তানের কাছে টানা আট ম্যাচ হারের পর জয়ের দেখা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শারজাহ’য় তৃতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৫ উইকেটে হারায় ক্যারিবীয়রা। তবে তিন ম্যাচের সিরিজে আগেই দুই ম্যাচ জিতে সিরিজ  নিশ্চিত করেছিল পাকিস্তান। শেষ ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ শেষ করলো জেসন হোল্ডারের দল।

তিন টি-টুয়েন্টির পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ হয় ওয়েস্ট ইন্ডিজ। এরপর টেস্ট সিরিজে প্রথম দুই ম্যাচ হেরে তিন ফরমেটেই হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছিল তারা। তবে শেষ ম্যাচে জিতে পাকিস্তানের টানা ৯-০ করার রেকর্ড আটকে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

৫ ‍ উইকেট হাতে রেখে ম্যাচের শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য দরকার ছিল ৩৯ রান। আমির-ইয়াসিরদের সামলে সেই পথ নিরাপদেই পাড়ি দিয়েছেন ক্রেগ বার্থওয়েট ও শন ডাউচিচ।

Banglabid

প্রথম ইনিংসে পাকিস্তানের ২৮১ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ করে ৩৩৭ রান। পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২০৮ রানেই অলআউট হয় পাকিস্তান। এতে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৫৪ রানের।

সহজ লক্ষ্যেও হারের শঙ্কা জেগেছিল। ইয়াসির শাহ ও ওয়াহাব রিয়াজের বোলিং দাপটে ৬৭ রানেই ৫ উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে সব শঙ্কা উড়িয়ে অবিচ্ছিন্ন ৮৭ রানের জুটি গড়ে দল  জিতিয়ে মাঠ ছাড়েন বার্থওয়েট ও ডাউচিচ। দুজনেই অপরাজিত থাকেন সমান ৬০ রান করে।

ম্যাচ সেরা হয়েছেন ক্রেগ বার্থওয়েট। আর সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন পাকিস্তানি স্পিনার ইয়াসির শাহ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজপাকিস্তান ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাঁদতে ভুলে গেছে সুবর্ণারা

পরবর্তী

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় বহু হতাহত

পরবর্তী

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় বহু হতাহত

ঝলমলে আনুশকার সঙ্গে বিরাটের একান্ত সময়

সর্বশেষ

মহাসড়ক নির্মাণে নতুন সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

আগস্ট ২২, ২০২৬

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT