চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যার কারণে পাঁচ জেলায় শিক্ষা কার্যক্রম বন্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৭
কুড়িগ্রাম, গাইবান্ধা, জনপদ, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ
A A

টানা বৃষ্টিতে প্রধান নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এর ফলে বন্যা কবলিত এলাকায় খাদ্য সংকটের পাশাপাশি শিক্ষা কার্যক্রমও বন্ধ রয়েছে।

কুড়িগ্রাম
কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে ২ জনের মৃত্যু হয়েছে। চিলমারী উপজেলার কাচকোলে ডানতীর রক্ষা প্রকল্পের ৫০ মিটার বাঁধ ও রৌমারী উপজেলার যাদুর চরে কত্তিমারী বাজার রক্ষা বাঁধ ভেঙ্গে নতুন করে ৫০ গ্রাম প্লাবিত হয়েছে।

জেলার ৭ উপজেলার ৪২ ইউনিয়নের ৫শ’ গ্রামের ২ লক্ষাধিক মানুষ গত ৭দিন ধরে পানিবন্দী জীবন যাপন করছে। অনেক পরিবার বাড়ি-ঘর ছেড়ে উচুঁ জায়গায় আশ্রয় নিলেও এসব এলাকায় খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ১শ’ ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি উঠায় শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

Banglabid

বগুড়া
বগুড়ায় যমুনার পানি বাড়ায় সারিয়াকান্দি উপজেলার নিম্মাঞ্চলের আরও অনেক এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নেয়া মানুষের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সেখানেও খাবার আর পানি সংকটে দুর্ভোগ বাড়ছে বানভাসীদের। সারিয়াকান্দি, সোনাতলা এবং ধুনটের ৪৮ টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ যমুনা নদীর পানি বেড়ে নতুন করে প্লাবিত হয়ে পড়েছ ৩০টি ইউনিয়নের নিন্মাঞ্চল। এখানেও পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় লক্ষাধিক মানুষ। অনেকেই বাধ্য হয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছেন। পানি ঢুকে পড়ায় ১৮৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

গাইবান্ধা
গাইবান্ধায় নদ-নদীর পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যা কবলিত ৪ টি উপজেলার ২৮টি ইউনিয়নের অন্তত ৯৫ হাজার মানুষ পানিবন্দী। বন্যা দুর্গত অনেক এলাকায় খদ্য ও নিরাপদ পানির সংকট দেখা দিয়েছে। ত্রাণ যেটুকু মিলছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

Reneta

জামালপুর
জামালপুরে যমুনা নদীর পানি বেড়ে নতুন করে বকশীগঞ্জ উপজেলার আরও ৪টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এখনও ৪০ টি ইউনিয়নের প্রায় দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দী।

জেলার ২২১ টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবার সংকট চলছে। দেখা দিয়েছে পানি বাহিত নানা রোগ।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবার মানুষ আর শিম্পাঞ্জির লড়াই

পরবর্তী

রেইনট্রি হোটেলে ধর্ষণ: সাফাতসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

পরবর্তী

রেইনট্রি হোটেলে ধর্ষণ: সাফাতসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

খাদ্যমন্ত্রী

চাল না দেয়ায় চুক্তিবদ্ধ মিল মালিকরা কালো তালিকাভুক্ত

সর্বশেষ

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT