চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পলাশ-শিমুলের বর্ণিল সাজে এলো আগুনরাঙা বসন্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

আজ পহেলা ফাল্গুন। বাংলার ঋতুরাজ বসন্তের প্রথম দিন। জরাজীর্ণ শীতের পর বসন্তের আগমনে প্রকৃতি  সেজেছে নতুন রূপে । বসন্ত  উৎসবে মেতেছে  প্রকৃতিপ্রেমীরা ।

বছর ঘুরে প্রকুতির নানা পরিবর্তন পেরিয়ে আবার এসেছে বসন্ত। চারদিকে প্রকৃতির বর্ণিল সাজ। নতুন পাতায় দুলছে প্রকৃতি। গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা।  প্রকৃতি যেন খুলে দিয়েছে দক্ষিণা দুয়ার। যে দুয়ারে বইছে ফালগুনী মাতাল হাওয়া।   যে হাওয়া দোলা দিয়েছে বাংলার প্রকৃতিতে।

নতুন রূপে প্রকৃতিকে সাজাবে বসন্ত। বসন্ত মানেই অনেক ফুলের বাহার।  শীতের খোলসে ঢুকে থাকা কৃষ্ণচ’ড়া, রাধা চূড়া, এখন অলৌকিক স্পর্শে জেগে উঠেছে।

বসন্তের আগমন মানেই তরুণ হৃদয়ে নতুন প্রাণ। বসন্তের সকালে লাল আর বাসন্তি রঙে প্রকৃতির সাথে নিজেদের সাজিয়ে বসন্তের উচ্ছলতা আর উন্মাদনায় ভাসবে তরুণ-তরুণীরা। দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলবে শুভেচ্ছা বিনিময়।

কবি আসাদ চৌধুরী বলেন, প্রকৃতির সঙ্গে তরুণরা যতটা সহজে মিসতে পারে এটা অন্য কেউ পারে কিনা সন্দেহ আছে। বসন্তের সঙ্গে তারুণ্যের একটা সম্পর্ক আছে।

বসন্তের আনন্দ থেকে বাদ যায় না গ্রামীণ জীবনও। আমের মুকুল আর পিঠাপুলিতে গ্রামে বসন্তের আমেজ একটু বেশিই ধরা পড়ে। বসন্তকে আরো নিবিড়ভাবে বরণ করে তারা।

Reneta

বসন্ত শুধু  অশোক-পলাশ-শিমুলেই উচ্ছ্বাসের রং ছাড়য় না, আমাদের ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনে শহীদদের রক্তের উপরও রং ছড়ায়। বসন্ত আর একুশ যেন মিলেমিশে একাকার হয়ে আছে বাঙালির চেতনায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঋতুরাজ বসন্তপহেলা ফাল্গুন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সিএনজি অটোরিকশা-ডাম্পট্রাক সংঘর্ষে নিহত ২

মে ২১, ২০২৬

আবার বেড়েছে স্বর্ণের দাম

মে ২১, ২০২৬

সাতক্ষীরায় উপকূলীয় মাটিতে বানিজ্যিকভাবে আঙুর চাষে সাফল্য

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহুর উত্তপ্ত ফোনালাপ

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT