চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্দা নামলো বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৩ পূর্বাহ্ণ ১৩, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

২৪ তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নেমেছে ১২ অক্টোবর। উৎসবের নিউ কারেন্ট বিভাগে যৌথভাবে পুরস্কার জিতে নিয়েছে ট্র্যান থান হাই নির্মিত ভিয়েতনামের রম এবং মোহানাদ হায়াল নির্মিত ইরাক-কাতার যৌথ প্রযোজনার হাইফা স্ট্রিট।

নিউ কারেন্ট বিভাগে সেরা ফিচার ফিল্ম নির্বাচন করে পুরস্কার প্রদান করা হয়। বিভাগের জুরি মাইক ফিগিস রম ছবিটির প্রসঙ্গে বলেন, ‘ছবিতে দারুণ শক্তি আছে। ভালো অভিনয়ের সঙ্গে ভিন্ন ধরণের ক্যামেরার কাজের সমন্বয় ছবিটিকে অসাধারণ করে তুলেছে। ছবির শেষটাও জুরি বোর্ডের মন কেড়ে নিয়েছে।’

বিচারকদের মতে হাইফা স্ট্রিটকেও সেরা ঘোষণা করার কারণ হলো, ছবির পরিণত গল্প। নির্মাতা সিনেমার ভাষা বুঝে আত্মবিশ্বাসের সঙ্গে ছবিটি নির্মাণ করেছেন।

‘আ উইন্ডো অন এশিয়ান সিনেমা’ ক্যাটাগরিতে সেরা হয়েছে সারমাদ সুলতান খুসাত এর পাকিস্তানি ড্রামা সার্কাস অব লাইফ। এই ছবিতে মডার্ন-ট্র্যাডিশনাল সোসাইটির ব্যক্তিগত গোপনীয়তার ভঙ্গুর দশাকে ফুটিয়ে তোলা হয়েছে।

এছাড়াও ইয়ুন ডানবির কোরিয়ান ছবি মুভিং অন জিতেছে ডিরেক্টরস ফিল্ড অব কোরিয়া অ্যাওয়ার্ড, নেটপ্যাক অ্যাওয়ার্ড, কেটিএইচ অ্যাওয়ার্ড এবং সিটিজেন ক্রিটিক অ্যাওয়ার্ড।

দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪ তম আসর শুরু হয়েছিল ২ অক্টোবর। এবছর বুসান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে স্থান করে নিয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’। উৎসবের শেষ দিন কোরিয়ান নির্মাতা লিম ডাইহাং এর মুনলিট উইন্টার ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। স্ক্রিন ডেইলি

ট্যাগ: লিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজীবের ভাইদের ১০ লাখ টাকা দিতে সর্বোচ্চ আদালতের নির্দেশ

পরবর্তী

ছাত্র-শিক্ষক রাজনীতি বন্ধ চেয়ে রিট

পরবর্তী

ছাত্র-শিক্ষক রাজনীতি বন্ধ চেয়ে রিট

আবরারের খুনিদের সর্বোচ্চ শাস্তি হবে কি?

সর্বশেষ

নেপালের বন্যায় গাছ আঁকড়ে শিশু, যেভাবে বেঁচে থাকার খবর পেলেন মা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যায় ভেসে যাওয়া সিন্দুক ভেঙে লাখ লাখ টাকা লুট, নেপালে আটক ২৯

আগস্ট ২৯, ২০২৬
প্রতিনিধির পাঠানো ছবি

কোটি টাকার দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে নেই শিক্ষার্থী, জঙ্গল-ঝোপে ‘ভূতের বাড়ি’ ভবন

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের প্রেসিডেন্ট র‍্যাঙ্কিং নিয়ে যত প্রশ্ন!

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT