চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীর হাতে মেহেদি, কৌতুহলী ভক্তকূল!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৮ অপরাহ্ণ ০২, মে ২০১৮
বিনোদন
A A

এই সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। ক’দিন আগেই দেশের দর্শকের প্রশংসায় ভেসেছেন গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে। এই ছবির বদৌলতে ঢাকাই সিনেমায় অসংখ্য নতুন ভক্ত অনুরাগী জুটেছে তার। অথচ এরমধ্যেই ফেসবুকে দিলেন মেহেদি রাঙা হাতের এক ছবি! যা নিয়ে ভক্ত অনুরাগীদের মধ্যে যেনো চলছে কিছুটা গুঞ্জন!

ঝুমকো কানের দুল, গলায় মালা, পরনে রঙিন বেনারসি! কিন্তু এসবকে ছাপিয়ে পরী ফোকাস করলেন নিজের মেহেদি রাঙা হাতকে! তবে কি বিয়ের ইঙ্গিত? সে রহস্য আরো বাড়িয়ে দিলো তার ক্যাপশনটা। লিখলেন, সামনে কিছু একটা আসছে!

না, পরীর নতুন পুরনো ভক্ত অনুরাগীদের ভয় পাওয়ার কারণ নেই! কারো মন ভাঙছেন না তিনি! রহস্য সৃষ্টি করে বিয়ের ইঙ্গিত দেননি শুভ্রা খ্যাত এই নায়িকা। ভক্তদের মধ্যে রহস্য তৈরি করলেও জানালেন, মেহেদির বিজ্ঞাপনে কাজ করছেন তিনি!

বর্তমানে কলকাতায় আছেন পরী। ক’দিন আগেই সেখানে গিয়েছিলেন ‘স্বপ্নজাল’-এর প্রচারণা করতে। চলতি মাসে ছবিটি সেখানে মুক্তি পাবে। আর সেখানেই দেশের মেহেদি কোম্পানির একটি বিজ্ঞাপনে শুটিং করছেন এই নায়িকা। বিজ্ঞাপনটি পরিচালনা করছেন সৈনক মিত্র। দুই বছর আগেও একই কোম্পানির মেহেদির বিজ্ঞাপনে কাজ করেছেন পরী।

৪ মে কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে গিয়াসউদ্দিন সেলিমের নির্মাণে যৌথপ্রযোজনার ছবি ‘স্বপ্নজাল’। চিত্রনায়িকা পরীমনি ও নবাগত ইয়াশ রোহান জুটির এই ছবিটির প্রচারণায় সম্প্রতি কলকাতায় একটি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন ছবির প্রযোজক প্রতিষ্ঠান বেঙ্গল ক্রিয়েশন্সের কর্ণধার আবুল খায়ের লিটু ও লুভা নাহিদ চৌধুরীসহ নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কলকাতাগিয়াসউদ্দিন সেলিমপরীমনিমেহেদিলিড বিনোদনশুভ্রাস্বপ্নজাল
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন বিদ্যুৎ

মে ২১, ২০২৬

রামিসা হত্যার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আশ্বাস

মে ২১, ২০২৬

শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা, ২ সাংবাদিক গুলিবিদ্ধ

মে ২১, ২০২৬

কেমন হল সাদিও ‎মানেদের বিশ্বকাপ দল

মে ২১, ২০২৬

এক সপ্তাহে তদন্ত প্রতিবেদন, রামিসা হত্যার বিচার দ্রুত শেষ করার আশ্বাস

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT