চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীমনির মামলায় নাসির ও অমির জামিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৫ অপরাহ্ণ ২৯, জুন ২০২১
- লিড নিউজ, অপরাধ, আদালত
A A
নাসির ও অমি জামিনে মুক্ত, পরীমনির মামলার বিষয়বস্তু. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার থানায় চিত্রনায়িকা পরীমনির দায়ের করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে পাঁচ দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়।

একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামাল হোসেন মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে তাদের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন।

অপরদিকে জামিন চেয়ে আবেদন করেন আসামিদের আইনজীবী। আবেদনের পরিপ্রেক্ষিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমিদা শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করে আদেশ দেন।

আদালতের সাভার থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২৩ জুন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসান আসামি নাসির ও অমির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৪ জুন রাত ১২টা ৫ মিনিটে ডিবির গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার সিকদার বাদী হয়ে রাজধানীর বিমানবন্দর থানায় নাসির, অমিসহ পাঁচ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করেন।

ওই মামলায় গত ১৫ জুন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি নাসির ও অমির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে পরীমনির দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে উত্তরায় তুহিন সিদ্দিকী অমির বাসায় অভিযান চালিয়ে নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে ডিবি। অমির বাসায় তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবা, বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়।

গত ১৩ জুন রাতে ফেসবুক পোস্টে পরীমনি অভিযোগ করেন, ৯ জুন উত্তরার বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা চালান ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও তার সহযোগীরা। এ ঘটনায় তিনি সাভার থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

ট্যাগ: পরিমনির মামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছোট ভাইকে হত্যায় শিশুর স্বীকারোক্তি, তদন্ত কর্মকর্তাকে তলব

পরবর্তী

ডিজিটাল তথ্যসেবা ‘আমি প্রবাসী’কে বিদেশগামীদের কাছে পৌঁছে দেবে ব্র্যাক

পরবর্তী
BRAC and Bangladesh Trac collaboration signing ceremony in a conference room. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল তথ্যসেবা ‘আমি প্রবাসী’কে বিদেশগামীদের কাছে পৌঁছে দেবে ব্র্যাক

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিক্ষোভ দেখাচ্ছেন, হাতে ব্যানার ও ছাতা।. Channel i News - চ্যানেল আই নিউজ

পরীক্ষা কার্যক্রম চালুর দাবিতে মাভাবিপ্রবিতে মানববন্ধন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, যা জানা গেল

আগস্ট ৩০, ২০২৬

১০ মিলিয়নে গ্যাব্রিয়েল জেসাসকে আনছে বার্সেলোনা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

আগস্ট ৩০, ২০২৬

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোন চুলা বেশি সাশ্রয়ী?

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT