চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পরিচালক যোগ্য মনে করলেই সিনেমায় গাইতে চাই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০২১
বিনোদন
A A
ব্যান্ডের একজন গিটারিস্ট পারফর্ম করছেন, হাসিমুখে মঞ্চে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের প্রখ্যাত বাউল শিল্পী শফি মণ্ডল। তার সুর কিংবা কণ্ঠে বরাবরই গ্রাম বাংলার কথাই মূর্ছিত হয়। কালেভদ্রে সিনেমাতেও গাইতে দেখা যায় তাকে। হুমায়ূন আহমেদের শেষ সিনেমা ‘ঘেঁটুপুত্র কমলা’য় গান গাওয়ার প্রায় আট বছর পর ‘কাঠবিড়ালী’ সিনেমার একটি গানে কণ্ঠ দেন তিনি।

তরুণ নির্মাতা নিয়ামুল মুক্তা পরিচালিত ‘কাঠবিড়ালী’র ‘সুন্দরী কন্যা’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়। গানটির কথা স্মরণ করিয়ে দিলে শফি মণ্ডল বলেন,‘কাঠবিড়ালী’তে গানটি করে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। সবার ভালোবাসায় সিক্ত হয়েছি। এটা আমার কৃতত্বের চেয়ে বেশি কৃতিত্ব যারা গানটি শুনে পছন্দ করেছেন।

‘কাঠবিড়ালী’র পর আরেক তরুণ নির্মাতা রুবেল আনুশের নির্মিতব্য ‘হায়দার’ সিনেমায় একটি গান করেছেন শফি মণ্ডল। ‘মাতাল ঘ্রাণ’ নামে গানটির কথা লিখেছেন পরিচালক নিজেই।

Banglabid

সোমবার চ্যানেল আই অনলাইনকে শফি মণ্ডল বলেন, ‘দেশান্তর’ নামে নতুন একটি সিনেমা হতে যাচ্ছে, এই সিনেমাতেও গান গাওয়ার প্রস্তাব পেয়েছেন তিনি। করোনা পরিস্থিতি অনুকূলে এলেই গানটি নিয়ে বিস্তারিত জানাতে পারবেন বলেও জানান এই শিল্পী।

চরিত্রের সাথে মিলে গেলে এবং নির্মাতা যোগ্য মনে করলে সামনে থেকে নিয়মিত সিনেমায় গাইতে চান দেশের প্রখ্যাত বাউল শিল্পী শফি মণ্ডল।

এ বিষয়ে এই বাউল শিল্পী বলেন, সিনেমায় গান গাওয়ার জন্য যোগ্যতা লাগে। এটা অনেক বড় জায়গা। এখন সেই যোগ্যতা আমার আছে কিনা, সেটা পরিচালক নির্ধারণ করবেন। সিনেমায় নিয়মিত গাইতে চাই, এটা বলার মতো দৃষ্টতা আমি দেখাতে পারবো না। তবে এটুকু বলি, এমন বিশাল প্লাটফর্মে তো গাইবার ইচ্ছে আছেই।

Reneta

সোমবার শফি মণ্ডলের সুরে নতুন একটি গান প্রকাশিত হয়েছে পটচিত্র নামের একটি ইউটিউব চ্যানেলে। গানটিতে কণ্ঠ দিয়েছেন ‘চ্যানেল আই বাংলার গান’ খ্যাত শিল্পী অংকন ইয়াসমিন। গানটির কথা লিখেছেন শামান সাত্ত্বিক।

শফি মণ্ডল জানান, একই গীতিকারের কথায় আরেকটি গানের সুর ছাড়াও তিনি নিজেই কণ্ঠ দিয়েছেন। সে গানটিও শিগগির শ্রোতা-দর্শকেরা শুনতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাঠবিড়ালীঘেটুপুত্র কমলাচ্যানেল আইবাউল শিল্পীলিড বিনোদনলোকগানশফি মণ্ডলশির্পীশিল্পীসিনেমাহায়দার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘কঠোর বিধিনিষেধ’ ১০ আগস্ট পর্যন্ত বাড়ল

পরবর্তী

ভ্যাকসিন নেয়া ছাড়া ১৮ বছরের বেশি কেউ চলাচল করলে শাস্তি

পরবর্তী
বাংলাদেশে করোনাভাইরাসের টিকা গ্রহণের জন্য নারী স্বাস্থ্যকর্মী প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যাকসিন নেয়া ছাড়া ১৮ বছরের বেশি কেউ চলাচল করলে শাস্তি

রাজধানীতে ভোগান্তির মধ্যেও মানুষ চলাচল করছে, মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোগান্তির মধ্যেও রাজধানীতে আসছে মানুষ

সর্বশেষ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম, ছবি: সংগৃহীত।

দূতাবাসে হুমকি দেওয়া চক্রের সঙ্গে চিকিৎসকদের হামলাকারীদের সম্পর্ক নেই: ডিবি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ( সংগৃহীত)।

“একটি রাষ্ট্রকে খুশি করতে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করে ফেলা হয়েছে”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে সরে গেল কানাডা, কী প্রতিক্রিয়া সে দেশে?

আগস্ট ২৩, ২০২৬
ছবি: ‘রোহিঙ্গা সংকটের ১০ বছরে: মানবিক সহায়তা থেকে টেকসই সমাধান’ শীর্ষক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর থেকে যেন ২০ বছরে না যায়: শামা ওবায়েদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT