চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পটুয়াখালীতেই আত্মগোপনে ছিলেন রাজিব

সাবিত খানসাবিত খান
২:১৩ পূর্বাহ্ন ২০, জুলাই ২০১৫
রাজনীতি
A A

গত বছরের ১৫ই অক্টোবর বিএনপির সহযোগী ছাত্রসংগঠন ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পান রাজিব আহসান। এই কমিটির সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয় মো. আকরামুল হাসানকে।

তারপর থেকেই মূলত গ্রেফতার হওয়ার ভয়ে আত্মগোপনে চলে যান তারা।

রাজধানীতে বাস পোড়ানোসহ অর্ধশতাধিক মামলার আসামি রাজিব আহসান। এসব মামলার অন্যতম আসামি হিসেবে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি। রোববার রাতে পটুয়াখালী জেলা পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশের দাবি, তার কাছে ইয়াবাসহ মাদকদ্রব্য পাওয়া গেছে।

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের সময় প্রচারণা চালাতে গিয়ে একাধিকবার সন্ত্রাসী হামলার শিকার হতে হয় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে।

ওই সময় রাজিবকে চেয়ারপাসনের গাড়িবহরের সাথেই দেখা গেছে। এমনকি হামলার হাত থেকে খালেদা জিয়াকে রক্ষায় বড় ভূমিকাও পালন করেছেন তিনি।

Reneta

তারপর থেকেই মূলত আত্মগোপনে চলে যান রাজিব। তার ফেসবুক পেজেও শেষ পোস্ট ছিলো ২৯ এপ্রিল। সিটি করপোরেশ নির্বাচনের ফলাফল নিয়ে ইলেকশন ওয়ার্কিং গ্রুপের সংবাদ সম্মেলন।

এরপর থেকে গ্রেফতার হওয়ার ভয়ে তিনি ফেসবুক ব্যবহার করতেন না। বন্ধ পাওয়া যায় তার ব্যবহৃত প্রত্যেকটি মোবাইল নম্বর। পুলিশের ধারণা দীর্ঘদিন ধরে টুয়াখালীতে আত্মগোপন করে ছিলেন ছাত্রদলের এই শীর্ষ নেতা।

সরকার হটাতে এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চলতি বছরের ৫ জানুয়ারি থেকে বিএনপি নেতৃত্বাধীন জোটের লাগাতার সহিংস হরতাল-অবরোধে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি বিএনপির এই সহযোগী সংগঠনটি। এ নিয়ে বিএনপিতে কঠোর সমালোচনাও রয়েছে।

বর্তমান আওয়ামী লীগ সরকারকে হটাতে বিএনপির আন্দোলন সংগ্রামে দলটির ছাত্রনেতাদের ব্যর্থতা ছিলো চোখে পড়ার মতো। তেমন কোনো আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হয় বিএনপির আন্দোলন সংগ্রামের মূল শক্তি হিসেবে বিবেচিত এ ছাত্র সংগঠনটির নেতারা।

২০১২ সালের ৪ সেপ্টেম্বর দীর্ঘ বিরতির পর আবদুল কাদের ভুঁইয়া জুয়েলকে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি এবং হাবিবুর রশিদ হাবিবকে সাধারণ সম্পাদক করে ২০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছিলো। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার অভিযানের মুখে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখতে পারেনি ওই কমিটি।

জুয়েল-হাবিবের ব্যর্থতায় ছাত্রদলকে নতুনভাবে সংগঠিত করতে দায়িত্ব দেওয়া হয় রাজিব-আকরামকে।

Jui  Banner Campaign
ট্যাগ: ছাত্রদলছাত্রদল সভাপতিরাজিব আহসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

গাইবান্ধায় শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, দুই আওয়ামী লীগ নেতা আটক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

নাটোরে শিম চাষে লাভবান কৃষক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ২১, ২০২৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পদক্ষেপ স্কুল এন্ড কলেজে ভিন্নধর্মী আয়োজন

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT