চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নয়-ছয়’ বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের চাপ নেই!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৯ অপরাহ্ণ ২১, জুলাই ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

ব্যাংকের ঋণ এবং আমানতের সুদহার যথাক্রমে ৯ ও ৬ শতাংশ নামিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কোনো চাপ নেই বলে মন্তব্য করেছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) প্রেসিডেন্ট সৈয়দ মাহবুবুর রহমান।

রোববার বাংলাদেশ ব্যাংক দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সাথে বৈঠক করে। তিন মাস অন্তর অন্তর এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই বৈঠকের পর মাহবুবুর রহমান বলেন: আমরা ঋণের সুদহার ৯ এবং আমানতের সুদহার ৬ শতাংশে নামিয়ে আনার চেষ্টা করছি। তবে এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কোনো চাপ নেই।

Banglabid

‘‘বাংলাদেশ ব্যাংক জানতে চেয়েছে ৯ ও ৬ নিয়ে কতদুর কী হয়েছে। এ বিষয়ে আমরা বলেছি চেষ্টা চলছে এটি বাস্তবায়নে।’’

ঋণের সুদহার ৯ ও আমাদের সুদ হার ৬ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্তের এক বছর পরেও এখনো বাস্তবায়ন কেন হয়নি কেন? আর কতদিন সময় লাগবে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে কাজ চলছে। তবে সময়ের বিষয়ে বলা যাবে না। এই জন্য বাংলাদেশ ব্যাংক, সরকার, অর্থ মন্ত্রণালয় ও আমানতকারীদের সাথে বসে পরামর্শ ও সহায়তা নেওয়া হবে। কারণ এটি সবাই মিলেই বাস্তবায়ন করতে হবে।’

‘‘এখন আমদানি কমে আসছে, রপ্তানি ও রেমিট্যান্স বাড়ছে। অর্থাৎ বাণিজ্য ঘাটতি কমছে। আশা করি সামনে ভাল সংবাদ আসবে।’’

Reneta

খেলাপি ঋণের বিষয়ে সৈয়দ মাহবুবুর রহমান বলেন, যদিও বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) খেলাপি ঋণ বেশি ছিল। তবে সরকারি, বেসরকারি ও শরীয়াহ ভিত্তিকসহ সব ব্যাংকের সাথে আলোচনা হয়েছে। তারা বলেছে, জুন প্রান্তিকে খেলাপি ঋণ অবশ্যই কমে আসবে।

এ সময় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ব্যাংকগুলো সরকারি ও অন্যান্য আমানত ৬ শতাংশ সুদে পেলে তারা অবশ্যই ৯ শতাংশ সুদে ঋণ বিতরণ করবে বলে জানিয়েছে। তবে এটা তো রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব নয়। কিন্তু তারা (ব্যাংকগুলো) চেষ্টা করছে।

‘‘খেলাপি ঋণটাও একটা বড় সমস্যার কারণ। এটা যদি কমিয়ে আনা যায় তাহলে ঋণের সুদ হারও কমিয়ে আনা সম্ভব। কারণ তারাও দেশের উন্নতি চায়। আশা করি খুব স্বল্প সময়ে সুদ হার কমে যাবে।’’

সুদ হার ৯ ও ৬ শতাংশ বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের কোনো চাপ রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন: ‘না, এ বিষয়ে যেহেতু ব্যাংক মালিকেরা প্রধানমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছেন তারা সেটা বাস্তবায়ন করবেন। এটাই স্বাভাবিক। তবে তারা যেন এটা বাস্তবায়ন করতে পারে সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক পর্যবেক্ষণ করছে।’

খেলাপি ঋণ সম্পর্কে সিরাজুল ইসলাম বলেন, ব্যাংকগুলোর জুন প্রান্তিকে খেলাপি ঋণ কমিয়ে আসবে বলে আশ্বাস দিয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, নির্বাহী পরিচালক ও দেশের প্রায় সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋণবাংলাদেশ ব্যাংকবিনিয়োগব্যাংকসুদ হার
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT