চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে: রায়ে উচ্ছ্বসিত জায়েদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ণ ০২, মার্চ ২০২২
বিনোদন
A A
জায়েদ ও আইনজীবীরা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রায়ে আমি খুশি, প্রথমে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই, এর পরে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই; কেননা তার শাসনামলে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে।’

বুধবার দুপুরে আদালতের রায়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমনটা জানিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান।

ভোটে জেতা জায়েদ খান চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে আইনী লড়াইয়ে হাইকোর্টের রায় পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচনী আপিল বোর্ড কর্তৃক নিপুণ‌ আক্তারকে বিনা প্রতিদ্ব‌ন্দ্বিতায় বিজয়ী ঘোষণা ও জায়েদ খানের প্রার্থিতা বাতিলের বৈধতা প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।

Banglabid

এ সংক্রান্ত রুলের শুনানি শেষে বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এই রায়ের ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ ভোটে জেতা জায়েদ খানেরই রইলো।

এমন রায়ে উচ্ছ্বসিত জায়েদ খান। বললেন, সত্যের জয় হয়েছে। সাংবাদিকদের উদ্দেশে এই চিত্রনায়ক বলেন, ‘আমি শিল্পীদের ভোটে জয়ী সাধারণ সম্পাদক। তবু কিছু মানুষ ষড়যন্ত্র করে আমাকে চেয়ারে বসতে দেয়নি। আজকের এই রায়ে আমি সবার কাছে চিরকৃতজ্ঞ। আইনজীবী, মিডিয়া, ভক্ত সবার কাছে কৃতজ্ঞতা জানাই। আমি ন্যায়বিচার পেয়েছি।’

ষড়যন্ত্র অব্যাহত আছে জানিয়ে জায়েদ খান এসময় আরও বলেন, ‘আমার কার্যক্রম, জনপ্রিয়তা তাদের ঈর্ষার কারণ। তারা আবার আটকানোর চিন্তা করবে এই রায়কে। তারা প্রক্রিয়া চালাবে শুধু কাজ বন্ধ করে। আমি যে নির্বাচিত, আমাকে যে দুই বছর কাজ করতে দেবে, সেটা না দিয়ে এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে।’

Reneta

এদিকে আরেক প্রতিক্রিয়ায় চিত্রনায়িকা নিপুণ জানিয়েছেন, ‘আমি ন্যায় বিচার পাইনি। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আমি আপিলের প্রস্তুতি নিচ্ছি।’

অভিনেত্রী জানান, ‘এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবো, তার আগে সুপ্রিম কোর্টে চেম্বার আদালতে সুপ্রিম কোর্টের এই এই রায়কে স্থগিত চেয়ে আবেদন করবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আদালতএফডিসিজায়েদজায়েদ খাননিপুণন্যায়বিচারপ্রধানমন্ত্রীলিড বিনোদনশিল্পী সমিতিসিনেমাসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরিয়ান মাদককাণ্ডে যুক্ত নন: এনসিবির দাবি

পরবর্তী

‘প্রথম বল থেকেই মারব, চার-ছয় মারার চেষ্টা করবো’

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রথম বল থেকেই মারব, চার-ছয় মারার চেষ্টা করবো’

তিনজন অভিনেতা-অভিনেত্রী মুখোশ সিনেমার পোস্টারে দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার দেশের ৩৮ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মুখোশ’

সর্বশেষ

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৬৮৭, নেই মৃত্যু

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT