চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোবিপ্রবি’তে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে প্রভোস্টসহ আহত ৮

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৯
শিক্ষা
A A

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ফের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাঙচুর করা হয়েছে। এতে দুই শিক্ষকসহ ছাত্রলীগের দুই গ্রুপের অন্তত ৮ জন আহত হয়েছে।

রোববার রাত ৮টা থেকে অন্তত দুই ঘণ্টা এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে শতাধিক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবার ভোরে এ পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য নোবিপ্রবি একমাত্র ছাত্রাবাস শহীদ আব্দুস সালাম হল বন্ধ ঘোষণা করে  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পৃথকভাবে ২টি তদন্ত কমিটি গঠন করে

Banglabid

আহতদের মধ্যে আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. ফিরোজ আহমদ, বঙ্গবন্ধু মুজিব হলের সহকারী প্রভোস্ট ইকবাল হোসেন ও দুই ছাত্রসহ চারজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সিগারেট খাওয়াকে কেন্দ্র করে গতকাল শনিবার রাতে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রবিন ও সাধারণ সম্পাদক ধ্রুব এর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রোববার সন্ধ্যায় এমন পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সংঘর্ষে লিপ্ত দুই গ্রুপের বৈঠক হয়। রাত প্রায় আটটার দিকে বৈঠক চলার এক পর্যায়ে পুনরায় দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে উভয় গ্রুপের মধ্যে পুনরায় সংঘর্ষ হয়। এসময় ককটেল বিস্ফোরণ, ভাঙচুর চালানো হয়। এতে আহত হয় দুই শিক্ষকসহ ছাত্রলীগের দুই গ্রুপের অন্তত ৮ জন।

Reneta

পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, খবর পেয়ে শতাধিক পুলিশ পাঠানো হয়েছে ক্যাম্পাসে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুই গ্রুপের সংঘর্ষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খুলনায় নদী-খালের অবৈধ দখল উচ্ছেদ শুরু

পরবর্তী

জ্যোতির ভুল হয়ে গেছে!

পরবর্তী

জ্যোতির ভুল হয়ে গেছে!

সিলেটে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

সর্বশেষ

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT