চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালীতে শিশু তাসফিয়া হত্যা মামলায় ৪ জন রিমান্ডে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৮ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২২
অপরাধ, জনপদ, নোয়াখালী
A A
নোয়াখালীতে শিশু তাসফিয়া হত্যা মামলার ৪ জন রিমান্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুরে সন্ত্রাসীদের গুলিতে শিশু তাসফিয়া আক্তার জান্নাত (৪) হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ৪ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন: সোহেল উদ্দিন (২৪), সুজন (২৬), নাইমুল ইসলাম (২১) এবং আকবর হোসেন (২৬)।

বৃহস্পতিবার সকালে  নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের ৭দিন করে রিমান্ডের আবেদন করে হাজির করা হয়। পরে আসামিদের উপস্থিতিতে শুনানি শেষে আমালী আদালত-৩ এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. সবজেল হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাতে জেলার সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামে অভিযান চালিয়ে তাসফিয়া হত্যা মামলার প্রধান আসামি রিমন ও তার সহযোগী সোহেল উদ্দিন, সুজন, নাইমুল ইসলাম এবং আকবর হোসেনকে গ্রেপ্তার করে র‌্যাব। ঘটনাস্থল থেকে ৫টি গোলাবারুদ, একটি পিস্তল, একটি পাইপগান ও ৬ রাউন্ড গুলি জব্দ করা হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে চার জনের রিমান্ডের আবেদন করে তাদের আদালতে হাজির করা হয়। পরবর্তীতে শুনানি শেষে বিচারক তাদের প্রত্যেকের ৫দিন করে রিমান্ড মঞ্জুর করেন। মামলার প্রধান আসামি রিমনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির প্রক্রিয়া চলছে।

১৩ এপ্রিল তাসফিয়া হত্যাকন্ডের পর ১৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে নিহতের খালু হুমায়ুন কবির বাদি হয়ে বাদশা, রিমন’সহ ১৭ জনের নাম উল্লেখ্য ও অজ্ঞাত নামা আরও ১০-১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলায় এ পর্যন্ত ৯ জন এজাহারভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পরবর্তীতে মামলাটি অধিকতর তদন্তের জন্য বেগমগঞ্জ থানা থেকে ডিবিতে হস্তান্তর করা হয়।

ট্যাগ: সন্ত্রাসীদের গুলিহত্যা মামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৩০০ মিলিয়ন পেলেও ‘জ্যাক স্প্যারো’ হবেন না ডেপ

পরবর্তী

মুক্তির ৭ দিনেই যে রেকর্ড করলো ‘কেজিএফ ২’

পরবর্তী
নতুন সিনেমার দৃশ্য, পুরুষ অভিনেতা, কালো পোশাক পরা, পটভূমিতে লোকজন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির ৭ দিনেই যে রেকর্ড করলো ‘কেজিএফ ২’

ম্যানচেস্টার সিটির ফুটবলার মাঠে খেলছেন, গা dark কালো।. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণের বিচারের আগে আদালতে ম্যানসিটি তারকা

সর্বশেষ

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত?

আগস্ট ২৯, ২০২৬
অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, অভিনেতা আবুল হায়াৎ , কথা সাহিত্যিক এমদাদুল হক মিলন, বরেণ্য অভিনেত্রী দিলারা জামান ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর কে নিয়ে কেক কেটে পাঁচ হাজার তম পর্বের উদ্বোধন করেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

মাছরাঙা টিভিকে চ্যানেল আইয়ের শুভেচ্ছা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ হাজার পর্বে ‘রাঙা সকাল’, উদযাপনে তারকাদের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আগস্ট ২৯, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT