চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোবেলজয়ী জার্মান ঔপন্যাসিক গুন্টার গ্রাস আর নেই

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৭:১৩ পূর্বাহ্ণ ১৩, এপ্রিল ২০১৫
আন্তর্জাতিক
A A

সাহিত্যে নোবেল বিজয়ী জার্মান লেখক গুন্টার গ্রাস আজ (সোমবার) ৮৭ বছর বয়সে মারা গেছেন। জার্মানির উত্তরাঞ্চলীয় লুবেক নগরীর একটি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘ইউরোপীয়ান ম্যাজিক রিয়ালিজম’র এই স্রষ্টা। কবিতা থেকে নাটক, ভাস্কর্য থেকে গ্রাফিক্স সকল ক্ষেত্রেই তিনি ছিলেন সমান পারদর্শী।

তার প্রথম উপন্যাস ‘দ্য টিন ড্রাম’ প্রকাশিত হয় ১৯৫৯ সালে। এটাই তাকে পরবর্তী কালে বিশ্বব্যাপী স্বীকৃতি এনে দেয়। শুধু তাই নয় এই বইটির জন্যই পরবর্তী সময় ১৯৯৯ সালে তিনি সাহিত্যে নোবেল পুরষ্কার পান।

‘দ্য টিন ড্রাম’ নামের এই উপন্যাসে গ্রাস তুলে ধরেছিলেন নাৎসিদের বীভৎসতার ভয়াবহ চিত্র। উপন্যাসটি দেশে বিদেশে যেমন প্রশংসিত হয়েছে, তেমনি হয়েছে সমালোচিত। উদ্ভট কল্পনা, পারিবারিক ঐতিহ্য, চিরন্তন ইতিহাস এবং রাজনৈতিক দোলাচলের আশ্চর্য আখ্যান রয়েছে এতে।  তার নিজের দেশের লোকেরাই বিক্ষোভ করে বইটি পুড়িয়ে ফেলেছিলো।

Banglabid

গুন্টার গ্রাস ১৯২৭ সালে জার্মানির ডানজিগ শহরে জন্ম গ্রহণ করেন। মাত্র ১৬ বছর বয়সে বাধ্য হয়ে ১৯৪৪ সালে সেনাবাহিনীতে যোগ দিতে হয়েছিলো তাকে। যুদ্ধে থাকার সময়কার সেই বীভৎস স্মৃতির প্রতিফলন রয়েছে তার রচনাগুলোতে। বিংশ শতাব্দির কালজয়ী এই লেখক দু’বার বাংলাদেশে এসেছেন। বাংলাদেশসহ পশ্চিমবঙ্গের সাহিত্যিকদের সঙ্গে তার নিবিড় যোগাযোগ ছিলো।

যুদ্ধ-পরবর্তী জার্মানিতে নীতি-আদর্শের প্রশ্নে তার অবস্থানকে অনুসরণযোগ্য বলে ব্যাপকভাবে গ্রহণ করা হতো। উল্লেখ্য তিনি দুই জার্মানির একত্রীকরণের ঐতিহাসিক ঘটনাকে তুলনা করেছিলেন হিটলারের অস্ট্রিয়া অন্তর্ভুক্তকরণের সাথে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস

আগস্ট ১৭, ২০২৬

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীরা তাদের দেশত্যাগের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমবেত হয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন কবে, বাংলাদেশকে যা জানাল মিয়ানমার

আগস্ট ১৭, ২০২৬

ই-রিকশা নিয়ে নানা পরিকল্পনা ও বিধিনিষেধ জানালেন প্রতিমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT