চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপাল ট্র্যাজেডি: পাইলট কি দিক ভুল করেছিলেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ণ ১৫, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A

সোমবার নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনার পরদিনই স্থানীয় একটি নিউজ পোর্টাল দাবি করে, উড়োজাহাজটির পাইলট কোনো কারণে ভুল পথে যাচ্ছিলেন, আর এটি ওই দুর্ঘটনার অনেক বড় একটি কারণ  হতে পারে।

রানওয়ের কাছাকাছি গগলফেরি এলাকা থেকে ধারণ করা একটি ছোট ভিডিওচিত্র প্রকাশ করে এই দাবি করেছে শিখরনিউজ.কম নামের পোর্টাল। পরে ভিডিওটি কাঠমান্ডু পোস্টসহ বেশকিছু বড় নিউজ পোর্টাল ব্যবহার করে।

ওই ভিডিওচিত্রে দেখা যায়, রাজধানী কাঠমান্ডুর উত্তর-পূর্বে অবস্থিত গগলফেরির ওপর দিয়ে যাওয়ার সময় ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস ২১১ ফ্লাইটটি খুব নিচ দিয়ে যাচ্ছিল। এমনকি যেতে যেতে একটি পাহাড়ের পাদদেশে বিধ্বস্ত হতে হতে বেঁচে যেতে দেখা যায় প্লেনটিকে।

Banglabid

তবে পাহাড়ে বিধ্বস্ত না হয়ে ওই সময় উড়োজাহাজটি আবার কিছুটা উঁচুতে উঠতে সফল হয়। ভিডিওতে তার ডানার মাথায় থাকা সাদা বাতির আলোও জ্বলতে দেখা যায়। পাহাড়ের পাদদেশের কাছ থেকে ওঠার সময় পার্বত্য এলাকার মাঝে দেখার সুবিধার জন্য কিছুক্ষণের জন্য ওই বাতি জ্বালানো হয়েছিল। একটু ওপরে ওঠার পর সেটি আবার বন্ধ হয়ে যায়।

ওই সময় ভিডিওতে স্থানীয়দের নিজ ভাষায় বলতে শোনা যায়: প্লেনটা পথ হারিয়ে ফেলেছে। এটা আবার উড়ছে, আবার উড়ছে।

ঠিক ওই সময় নিচে থাকা নেপালি পাইলটদের অডিওতে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সতর্ক করতে শোনা যায় যে, ফ্লাইট ২১১-এর পাইলট মনে হচ্ছে দিক ভুল করছেন। রাডার ভেক্টরিংয়ের মাধ্যমে তার এখনই সাহায্য দরকার। কারণ ওই পার্বত্য এলাকাতে দৃষ্টির পাল্লা ভালো না। অর্থাৎ শুধু দেখে বুঝে এই অবস্থায় পথ ঠিক করে উড়োজাহাজ চালানো খুবই বিপজ্জনক।উড়োজাহাজ

Reneta

ভিডিওতে প্লেনটির গতিবিধি দেখে সেটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা প্রকাশ প্রকাশ করেছে অনলাইন পোর্টালটি।

উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর সাবেক সিনিয়র পাইলট ক্যাপ্টেন সৈয়দ মোজাম্মিল হক বলেন, ‘যে কোনো দুর্ঘটনার পেছনে অনেকগুলো কারণ থাকে যেগুলোকে আমরা ‘চেইন অব এরর’ বলে থাকি। এই ছোট ছোট ভুলগুলো শেষ পর্যন্ত বড় দুর্ঘটনায় উপনীত হয়।’

একইভাবে অন্যান্য বিশেষজ্ঞদের মতে, কোনো প্লেন ক্র্যাশই শুধু একটি কারণের ভিত্তিতে ঘটে না। তার পেছনে বেশ কিছু কারণ থাকে। সবগুলো মিলিয়েই বড় একটা দুর্ঘটনা ঘটে থাকে। কোনো যান্ত্রিক ত্রুটির ক্ষেত্রেও অধিকাংশ সময়ই পাইলট সেটিকে কীভাবে সামলাচ্ছেন তার ওপর দুর্ঘটনা ঘটা, না ঘটা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ভর করে।

শিখর নিউজে প্রকাশিত ভিডিওটি দেখুন এখানে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএস বাংলাউড়োজাহাজ বিধ্বস্তলিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন করছে দেশ

পরবর্তী

অবিস্মরণীয় এক মানুষের বিদায়

পরবর্তী

অবিস্মরণীয় এক মানুষের বিদায়

খালেদার জামিন স্থগিতের আদেশ অনুযায়ী এবার রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT