চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে গণমাধ্যমকর্মীদের সরকারি পরিচয়পত্র নিয়ে যতো কথা

Narayan Upadhyay Narayan Upadhyay
৬:১৪ পূর্বাহ্ণ ১৯, জুন ২০১৫
মতামত
A A

নেপালে সাংবাদিকদের পরিচয় পত্র নিয়ে এর আগে অনেক নেপালির মনেই বেশ ক্ষোভ ছিলো। পরিচিত কোনো মিডিয়া হাউজ থেকে অনুমতি নিয়ে পত্রিকার হকার থেকে মিডিয়া হাউসের পিওন সবাই পেয়ে যাচ্ছিলো সাংবাদিকের পরিচয়পত্র। এমনই অভিযোগ ছিলো সবার। তবে বিগত কয়েক বছরে পরিস্থিতি পুরো বদলে গেছে।

গত দশ বছর ধরে সাংবাদিকদের আইডি কার্ড দেওয়ার ব্যাপারে বেশ কড়াকড়ি করেছে নেপাল সরকার। ফলে ভুগছেন সত্যিকারের সাংবাদিকরাও।

অবশেষে দেশের সব পেশাদার সাংবাদিককে পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নেপালের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য বিভাগ সরবরাহ করবে সাংবাদিকদের পরিচয়পত্র।

তবে সেজন্য কিছু বিশেষ নিয়মকানুন পালন করতে হবে সাংবাদিকদের। এই যেমন, টানা পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং কমপক্ষে বিএ পাস হতে হবে। আবার আইডি কার্ড নেওয়ার জন্য আবেদন জানাতে মিডিয়া হাউজের প্রধানের অনুমোদনপত্রসহ বেতনের বিস্তারিতও জমা দিতে হবে।

নেপালের তথ্য বিভাগ জানিয়েছে, সাংবাদিকদের কার্ড হবে দুই ধরনের, একটি সাধারণ আইডি কার্ড এবং অন্যটি রেড কার্ড।

সাধারণ কার্ড থাকলেই একজন সাংবাদিক সরকারের বড় কোনো আয়োজন বা প্রেস কনফারেন্সে অংশ নেয়ার অনুমতি পাবেন। আর কোনো সাংবাদিক যদি রেড কার্ডধারী হন তাহলে সাংবাদিকদের জন্য সরকার ঘোষিত সব ধরণের সুযোগসুবিধা পাবেন তিনি। অবশ্য সাংবাদিকদের প্রতিবছর নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে কার্ড নবায়ন করে নিতে হবে।

এতোদিন নেপালে সাংবাদিকদের জন্য সুযোগ-সুবিধা ছিলো খুবই কম। তাইতারা এখনও তাদের সঠিক পরিচিতি, সুযোগ সুবিধা এবং অন্যান্য সরকারি সুবিধার জন্য লড়াই করে যাচ্ছে।

এর আগে নেপাল সরকার সাংবাদিকদের আরো সুযোগ সুবিধা, পারিশ্রমিক এবং কাজের পরিবেশ দেওয়ার জন্য ‘ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাক্ট’ পাস করেছিলো। কিন্তু সেটাও ঠিকমতো কাজে লাগেনি সাংবাদিকদের উন্নয়নে। তাই ক্রমাগত সাংবাদিকরা বৈষম্যের শিকার হতেই থাকে। অনেক মিডিয়া সাংবাদিকদের অন্যান্য সুযোগ-সুবিধাতো দূরের কথা, ঠিকঠাক বেতনও দিতো না। সেদিক থেকে অবশ্য সরকারি রেডিও, টিভি বা পত্রিকায় কাজ করা সাংবাদিকরা খানিকটা লাভবান ছিলেন।

ট্যাগ: গণমাধ্যমনেপালসাংবাদিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চকবাজারে বসেছে জমজমাট ইফতারের পসরা

পরবর্তী

কমপক্ষে একম্যাচ নিষিদ্ধ নেইমার

পরবর্তী

কমপক্ষে একম্যাচ নিষিদ্ধ নেইমার

ঈদে নৌপথে কড়া নজরদারি: শাজাহান খান

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT