চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার-রিচার্লিসনের গোলে অপরাজিত ব্রাজিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫১ পূর্বাহ্ণ ০৫, জুন ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের দুই ফুটবলার নেইমার ও রিচার্লিসন গোল উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার নিজে একটি গোল করলেন, সতীর্থ রিচার্লিসনকে দিয়ে করালেন একটি, ব্রাজিল জার্সিতে ফিরে ম্যাচটা স্মরণীয় করে রাখলেন ইকুয়েডরকে হারানোয় নেতৃত্ব দিয়ে। ফল, লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত থাকল সেলেসাওরা।

কাতার বিশ্বকাপ ২০২২-এর বাছাইয়ে শনিবার সকালে ঘরের মাঠে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। টানা পাঁচ জয়ে লাতিন টেবিলের শীর্ষস্থানে আরও মজবুত করে বসলো টিটের দল।

৫ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্টে লাতিন টেবিলের শীর্ষে অপরাজিত ব্রাজিল। সমান ম্যাচে ১১ পয়েন্টে দুইয়ে আর্জেন্টিনা, ৯ পয়েন্টে তিনে ইকুয়েডর, ৭ পয়েন্ট করে নিয়ে চারে প্যারাগুয়ে ও পাঁচে উরুগুয়ে।

বুধবার প্যারাগুয়ের মাঠে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ব্রাজিলের পরের ম্যাচ। তার আগে ভোর ৫টায় আর্জেন্টিনা নামবে কলম্বিয়ার মাঠে।

ম্যাচে একতরফা আধিপত্য ধরে খেলেছে ব্রাজিল। কয়েকটি সুযোগ হাতছাড়ার পর ৪২ মিনিটে বারবোসার গোল অফসাইডে বাতিল হয়ে গেলে গোলশূন্য থেকেই প্রথমার্ধ শেষ করতে হয় নেইমারদের।

মধ্যবিরতির পর ফিরে পরিস্থিতি পাল্টাতে থাকে। ৬৫ মিনিটে লিড নেয় ব্রাজিল। নেইমারের বাড়ানো বলে জাল খুঁজে নেন রিচার্লিসন।

এরপর একেরপর এক আক্রমণ শানিয়েছে সেলেসাওরা। ৭২ মিনিটে জেসাসকে, ৭৪ মিনিটে বারবোসাকে, ৭৬ মিনিটে আবারও বারবোসাকে হতাশ করেন ইকুয়েডর গোলরক্ষক।

ম্যাচের নির্ধারিত সময় যখন শেষ, যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আসে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ। জেসাস প্রতিপক্ষের ফাউলের শিকার হলে ভিএআরে স্পটকিকের নির্দেশ দেন রেফারি। নেইমারের প্রথম শট ঠেকিয়ে দিয়েছিলেন ডমিনগেজ, কিন্তু শট নেয়ার আগেই গোলরক্ষক লাইন অতিক্রম করায় দ্বিতীয় সুযোগ পান নেইমার, কাজে লাগিয়ে জালে জড়ান বলও।

ট্যাগ: ইকুয়েডরকাতার বিশ্বকাপ-2022নেইমারবিশ্বকাপ বাছাইব্রাজিলরিচার্লিসনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিদেশ গমনেচ্ছু কর্মীদের পাসপোর্ট দ্রুত নবায়ন করার আহ্বান

পরবর্তী

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দুবছরের জন্য ফেসবুকে নিষিদ্ধ

পরবর্তী
Former US President Donald Trump speaking at a political rally. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দুবছরের জন্য ফেসবুকে নিষিদ্ধ

সাতক্ষীরায় লকডাউনের জন্য পুলিশ চেকপোস্ট ও নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

সংক্রমণ বাড়ায় সাতক্ষীরায় ৭ দিনের লকডাউন

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT