চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার ম্যাজিকে পিএসজির দাপুটে জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৯ পূর্বাহ্ণ ২১, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
নেইমার ও মারকুইনহোস পিএসজির জয়ে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গোল করছেন, করাচ্ছেন, দলও জিতছে। সঙ্গে নেইমার নামের সেই পঙ্খীরাজের জাদু বিমোহিত করে চলেছে ফুটবল-পিপাসুদের! রোববার রাতে ব্রাজিল তারকার ঝলকেই তৌলুজকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি।

লিগ ওয়ানে অভিষেকটা হয়েছিল পরের মাঠে, সেদিক থেকে ঘরের মাঠে নেইমারের এটি প্রথম ম্যাচ। তাতে দুটি গোল করেছেন নেইমার। গত সপ্তাহে পিএসজির হয়ে অভিষেকে একটি গোল করার পাশাপাশি করিয়েছিলেনও একটি।

পার্ক দেস প্রিন্সেসে ম্যাচের ১৩ মিনিটে নেইমারের গোল পাওয়া হয়নি শট ক্রসবারে চুমু দিয়ে চলে যাওয়ায়। কিন্তু ১৮ মিনিটে ঠিকই গোল আদায় করে নেয় অতিথিরা। এসময় তৌলুজকে এগিয়ে দেন ম্যাক্স-অ্যালেইন গ্রাডেল।

Banglabid

পরে ২৬ মিনিটে স্বাগতিকদের সাফল্য আসেনি নেইমারের মাথা ছুঁয়ে আসা বল পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে। ৩১ মিনিটে অবশ্য নেইমারের ছোঁয়াতেই আসে সমতা। প্রথমে বক্সের ভেতর থেকে নেইমারের ব্যাকহিলে অ্যাড্রিয়েন রাবিওট শট নিয়েছিলেন, সেটি অতিথি গোলরক্ষক ঠেকিয়ে দিলেও গ্লাভসে রাখতে পারেননি। ফিরতি শটে জাল খুঁজে নেন নেইমার।

ম্যাচের ৩৫ মিনিটে পিএসজির এগিয়ে যাওয়া গোলটি ফরাসি মিডফিল্ডার রাবিওটের। বলের যোগানদাতা আবার নেইমার।

Reneta

মধ্যবিরতির পর ৬৯ মিনিটে তৌলুজ অধিনায়ক ক্রিস্টোফার জুলিয়েনকে বাজেভাবে ফাউল করে লাল কার্ডে মাঠ ছাড়েন পিএসজি ডিফেন্ডার মার্কো ভেরাত্তি।

সেই ধাক্কার পরও অবশ্য খেই হারায়নি পিএসজি। পরের সাফল্যটি আসে ৭৫ মিনিটে। এসময় নেইমারকে বক্সে ফেলে দিয়ে পেনাল্টি উপহার দেয় অতিথিরা। স্কোরশিটে নাম লেখান এডিনসন কাভানি।

থেমে থাকেনি তৌলুজও। ম্যাচের ৭৮ মিনিটে কর্নার থেকে বল পেয়ে ক্রিস্টোফার জুলিয়েন মাথা দিয়ে সেটি ঠেলে দেন স্বাগতিকদের জালে। অবশ্য বল জাল খুঁজে পাওয়ার আগে পিএসজির থিয়াগো সিলভার ঘাড়ে লেগে দিক বদলায়।

সেটি হতে পারত তৌলুজের ঘুরে দাঁড়ানোর রসদ। হয়নি, ম্যাচের ৮২ মিনিটে দূরপাল্লার শটে হাভিয়ের পাস্তোরে এবং ৮৪ মিনিটে নেইমারের কর্নার থেকে বল পেয়ে ভলিতে ডিফেন্ডার লেইভিন কুরজাওয়া গোল করে বসলে।

শেষের যোগ করা সময়ে বক্সের মধ্যে চার ডিফেন্ডারকে বোকা বানিয়ে ম্যাজিক্যাল এক কোনাকুনি শটে গোল করে অতিথিদের জালে শেষ পেরেকটি ঠুকে দেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার নেইমারই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসি একা নন, আছেন ‘নতুন নায়ক’ দেলেফেউও

পরবর্তী

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ কলেজছাত্র হত্যায় মূল অভিযুক্ত নিহত

পরবর্তী
বন্দুকযুদ্ধে আহত কলেজছাত্রের লাশ হাসপাতালে রাখা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুষ্টিয়ায় 'বন্দুকযুদ্ধে' কলেজছাত্র হত্যায় মূল অভিযুক্ত নিহত

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার্তদের সেবায় দরকার শুধু মানবিক উদ্যোগ

সর্বশেষ

নিউটন-আইনস্টাইনের মহাকর্ষ কি মহাবিশ্বজুড়েই একই?

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর ঢালে উল্টে গেল বাস, আহত ৮

আগস্ট ৩১, ২০২৬

ইমরান খানকে নিয়ে কিছু বলতে ক্রিকেটারদের নিষেধ করল পিসিবি

আগস্ট ৩১, ২০২৬

গুগল ম্যাপসে বদলে গেল লেক অন্টারিওর নাম

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT