চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার-পিএসজির ‘দাম্পত্যে’র সম্পর্ক!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

সুখী দম্পতির মধ্যে কখনো কখনো ছোটখাটো সমস্যা বা ঝামেলা হয়ই! তবে সময়ের সঙ্গে আবার ঠিকও হয়ে যায়। পিএসজি সমর্থকদের সঙ্গে নিজের সম্পর্কটাকে এভাবেই ব্যাখ্যা করেছেন নেইমার। দলকে আরও একবার জিতিয়ে ব্রাজিল তারকা বলেছেন, পিএসজিকে সাহায্য করতেই তিনি সেখানে গেছেন, যার জন্য মাঠে জীবন পর্যন্ত দিতে পারেন।

শনিবার রাতে নেইমারের একমাত্র গোলেই লিগ ওয়ানে বোর্দোর বিপক্ষে জয় পেয়েছে পিএসজি। বার্সেলোনা বিতর্কের পর স্কোয়াডে ফিরে তিন ম্যাচে গোল করলেন তিনি।

বার্সেলোনায় যাওয়া ঘিরে গত কয়েকমাসে নেইমারকে জড়িয়ে অনেক বিতর্ক হয়েছে। যা নিয়ে বিরক্ত হয়ে ওঠেন পিএসজি সমর্থকরাও। মৌসুমের প্রথম ম্যাচে তার প্রভাবও দেখা যায়। অনেক সমর্থক তখন নেইমার বিরোধী প্ল্যাকার্ড নিয়ে গ্যালারিতে এসেছিলেন। যদিও সমর্থকদের সেই বিদ্রূপের কোনো জবাব মুখে না দিয়ে পারফরম্যান্সেই দেন নেইমার।

Banglabid

প্রথম ম্যাচে দুয়ো শোনার পর খেলা শেষে নেইমার বলেছিলেন, ‘সবাই জানে মাঠে কি হয়েছে। তারা যদি (সমর্থকরা) দুয়ো দিতে চায়, দিতে পারে। তাদের আমার কিছু বলার নেই। তারা দলকে সমর্থন দিতে আসে, সেটাই করে। পিএসজি অনেক বড় একটা দল। দলে ২৫ জন খেলোয়াড় আছে। একজনের জন্য সবাই দুয়ো শুনতে পারে না। পিএসজি সমর্থকদের সঙ্গে আমার কোনো সমস্যা নাই। দুই বছর আগে যখন আমি পিএসজিতে আসি তারা আমাকে উৎসবের মাধ্যমে গ্রহণ করেছিল। সেই মুহূর্তটা কখনো ভুলতে পারব না।’

নিজেদের দ্বিতীয় ম্যাচে নেইমারের একমাত্র গোলে লিঁওকে হারায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। টানা দ্বিতীয় ম্যাচে ম্যাজিক দেখান ব্রাজিল তারকা। তাতে অতীত ভুলে মুগ্ধ হয় পিএসজি সমর্থকরাও। ওই ম্যাচে নেইমারকে কোনো দুয়োই দেননি সমর্থকরা।

বোর্দোর বিপক্ষে তৃতীয় ম্যাচের পর নেইমার হাঁটলেন আরও সোজা পথে। বুঝিয়ে দিলেন এখনো তিনি পিএসজিরই অন্তঃপ্রাণ। আগে যা ঘটেছিল, তা কেবলই ঘরের ব্যাপার। তবে ভালোবাসা-ঘৃণার এই সম্পর্ককে একেবারে অস্বাভাবিকও বলেননি তিনি।

Reneta

পিএসজি সমর্থকদের সঙ্গে সম্পর্ক নিয়ে নেইমার এবার বলেছেন, ‘এটা যেমন মেয়েদের ক্ষেত্রে হয়। কখনো কখনো আপনি তর্কবিতর্ক করেন বা কিছুক্ষণ কথা না বলে থাকেন। তবে ভালোবাসা এবং স্নেহের টানে আপনি আবার স্বাভাবিক হয়ে যান।’

ক্লাবের জন্য কী করতে চান সেটাও স্পষ্ট করেছেন নেইমার, ‘আমি পিএসজিকে সাহায্য করতে এসেছি এবং দরকারে তার জন্যে মাঠে আমার জীবনটাও দেব।’

পিএসজির পরের ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে। কিন্তু তুর্কি ক্লাব গ্যালাতাসারের বিপক্ষে সেই ম্যাচে খেলতে পারবেন না নেইমার। গত আসরের এক ম্যাচের পর উয়েফা অফিসিয়ালদের সমালোচনা করে তিন ম্যাচ নিষিদ্ধ হন তিনি। আপিল করার পর শাস্তি এক ম্যাচ কমেছে। গ্যালাতাসারে ম্যাচের পরই ইউরোপ সেরার আসরে মাঠে নামতে পারবেন নেইমার।

লিগের মতো নেইমারকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগেও দারুণ শুরু করেছে পিএসজি। প্রথম ম্যাচে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে উড়িয়ে দেয় ফরাসি চ্যাম্পিয়নরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজিলিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গোপালগঞ্জে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের চিহ্নিত করতে পারেনি তদন্ত কমিটি

পরবর্তী

উন্নয়নের জন্য দেয়া বরাদ্দ কোথায় যায়?

পরবর্তী
দুর্নীতি

উন্নয়নের জন্য দেয়া বরাদ্দ কোথায় যায়?

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চলমান সমস্যা সমাধানের চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT