চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার-কাভানির গোলে বাঁচল পিএসজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ পূর্বাহ্ণ ২৩, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
পিএসজির খেলোয়াড়রা রেফারির কাছে ম্যাচের সিদ্ধান্তের জন্য আবেদন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের শেষ গোলটি না হওয়া অবধি হারের শঙ্কাই পেয়ে বসেছিল পিএসজিকে। দুবার এগিয়ে গিয়ে খেলাতেও আক্ষরিক অর্থেই এগিয়ে ছিল মার্সেই। তবে ত্রাতা নেইমার ও এডিনসন কাভানিও ছিলেন। তাতে একটি পয়েন্ট বাঁচাতে পেরেছে ফরাসি জায়ান্টরা।

রোববার রাতে মার্সেইয়ের মাঠ থেকে রোমাঞ্চকর এক ম্যাচে ২-২ গোলে ড্র করে ফিরেছে পিএসজি।

প্রতিপক্ষের মাঠে ১৩ মিনিটে কাভানির গোলমুখ বরাবর নেয়া দুর্বল শটে শুরু পিএসজির। তিন মিনিট পর আবার প্রথম সুযোগেই এগিয়ে যায় স্বাগতিকরা। গোলের নায়ক ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুইস গুস্তাভো।

অতিথিরা সমতা ফেরায় একজন ব্রাজিলিয়ানের মাধ্যমেই। ৩৩ মিনিটে মিডফিল্ডার আদ্রিওঁ রাবিওর ব্যাকপাসে বাঁ-পায়ের দূরপাল্লার শটে জাল খুঁজে নেন নেইমার। লিগে এটি তার মৌসুমের সপ্তম গোল।

গোল পেলেও মার্সেইয়ের মাঠে ভালো আতিথিয়েতা পাননি নেইমার। পায়ে বল গেলেই দুয়ো দিয়েছে স্বাগতিক সমর্থকরা। বিরতির পর কর্নার নিতে যেয়ে নিজের দিকে বোতল ছুঁড়ে আসতেও দেখেছেন ব্রাজিলিয়ান তারকা।

তাতে পিএসজির মনোবল ভেঙেছিল কিনা জানা যায়নি। কিন্তু মাঠের খেলায় দাপট কমে এসেছিল দলটির। নেইমারও উত্তেজিত হয়ে পড়েছিলেন। মধ্যবিরতির পর ৭৮ মিনিটে আরেকদফা এগিয়ে যায় স্বাগতিকরা। ক্লিনটন এনজির ক্রসে ফ্লোরিয়ান থাউভিনের গোলে।

নেইমারকে উত্তেজিত করার ফলটা এরপরই পান মার্সেই সমর্থকরা, ম্যাচের ৮৭ মিনিটে। যখন দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ছাড়েন এই ব্রাজিলিয়ান। বাজে ফাউলের শিকার হয়ে কোথায় রেফারির বদান্যতা পাবেন, উল্টো প্রতিপক্ষের খেলোয়াড়কে ধাক্কা মেরে নিজেই সোজা মাঠের বাইরে।

পিএসজিও তখন নেইমারের মত পথ হারা, হার কড়া নাড়ছে, এগিয়ে আসেন কাভানি। যোগ করা সময়ে বক্সের বাইরে থেকে তার দুর্দান্ত ফ্রি-কিকটি জাল খুঁজে পেলে একটি পয়েন্ট বাঁচায় পিএসজি।

মার্সেইয়ের বিপক্ষে টানা ১৫ ম্যাচে অপরাজিত থাকার রাতে পিএসজি ১০ ম্যাচে ২৬ পয়েন্টে টেবিলের শীর্ষেই থাকল। মোনাকো ২২ পয়েন্টে দুইয়ে। ১৮ পয়েন্টে মার্সেই আছে পাঁচে।

ট্যাগ: কাভানিনেইমারপিএসজি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এইবারের বিপক্ষে চেনারূপে রিয়াল

পরবর্তী

সাংবাদিক উৎপল দাস ১৩ দিন ধরে নিখোঁজ

পরবর্তী
সাংবাদিক উৎপল দাসের ছবি, নিখোঁজের ১৩ দিন পর।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক উৎপল দাস ১৩ দিন ধরে নিখোঁজ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী মাস পর্যন্ত রিহ্যাবে থাকবেন হার্ভে

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT