চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নেইমার এখনো বার্সার, দেখি কী হয়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
নেইমার

নাসের আল খেলাফি

বার্সা সতীর্থদের ‘শেষ বিদায়’ জানিয়ে দিয়েছেন নেইমার। কাতালান ক্লাবটির হয়ে মেসি-সুয়ারেজদের সঙ্গে শেষবারের মত অনুশীলন ঘুরে গেছেন। বার্সা কর্তৃপক্ষও তাকে ক্লাব ছাড়ার অনুমতি দিয়েছে। পিএসজির জার্সি পরতে আর কোনও বাধা নেই নেইমারের। পরিস্থিতি এতদূর এগোনোর পরেও ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে মুখ খুলতে নারাজ পিএসজির কাতারি মালিক নাসের আল-খেলাফি। এই মুহূর্তে নেইমারকে নিয়ে কথা বলাটা অবিবেচকের কাজ হবে বলে মত তার।

নেইমারকে কিনতে ২২২ মিলিয়ন ইউরো ঢালতে প্রস্তুত পিএসজি। এত দামে ইউরোপিয়ান দল-বদলের বাজারে বিকোননি কোনও খেলোয়াড়। তাই বার্সা-পিএসজি পারস্পরিক সমঝোতায় আসলেও সবচেয়ে বড় বাধা হয়ে পারে স্প্যানিশ লিগ (লা লিগা) কর্তৃপক্ষ। লিগ প্রধান হাভিয়ের তেবাস জানিয়ে দিয়েছেন, পিএসজির ঢালা অর্থটা নিতে পারবেন না তারা। নেইমারকে কেনার পদ্ধতিতে অর্থনৈতিক ফেয়ার প্লে নিয়মের লঙ্ঘন হবে বলেই মনে করছেন তেভাস।

বিষয়টা খেলাফির জানা। বিধায় নেইমারকে নিয়ে এখনই মুখ খুলছেন না তিনি। ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে কথা বলার সময় আসেনি বলে মরোক্কান টিভি মেডি ১’কে জানিয়েছেন কাতারের ধনকুবের, ‘আমার মনে হয় এ বিষয়ে কথা বলাটা অবিবেচকের মত হবে। নেইমার এখনো বার্সার খেলোয়াড়। দেখি শেষ পর্যন্ত কী হয়।’

Banglabid

নেইমার

শেষ পর্যন্ত যাই ঘটুক, নেইমারের প্রতি তার শ্রদ্ধা থাকবে বলেই জানিয়েছেন খেলাফি, ‘আমাদের সঙ্গে চুক্তি হওয়া সব খেলোয়াড় এবং অন্য ক্লাবের খেলোয়াড়দের প্রতিও শ্রদ্ধা আছে। সত্যি বলছি, আমি এই বিষয়ে একদমই কথা বলতে চাই না। এসব পরে একদিন হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাসের আল খেলাফিনেইমার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

Bangladesh, Nepal Can Become Better Trade Partners

পরবর্তী

মেট্রোরেল: উত্তরা টু আগারগাঁও অংশের উড়ালপথ ও স্টেশন নির্মাণ শুরু

পরবর্তী

মেট্রোরেল: উত্তরা টু আগারগাঁও অংশের উড়ালপথ ও স্টেশন নির্মাণ শুরু

চন্ডিকা হাথুরুসিংহে

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে চান হাথুরুসিংহে

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT