চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নেইমার আর ব্রাজিলই বিশ্বকাপের সেরা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ণ ০৬, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপে এ পর্যন্ত নিজে চার গোল করেছেন। দুর্দান্ত পারফর্ম করছেন রোমেলু লুকাকুর সতীর্থরাও। খালি চোখে তাকালেও দেখা যায়, একটা রোমাঞ্চকর আক্রমণভাগই রয়েছে বেলজিয়ামের। তারপরও ইউরোপের ‘কালো ঘোড়া’ দল বিশ্বকাপে কতদূর যেতে পারে তার ইঙ্গিত হয়তো সোমবার রাতেই পাওয়া যাবে। কারণ এদিন বিশ্বকাপের হট ফেভারিট ব্রাজিলের পরীক্ষা দিতে হবে তাদের।

নিজের এবং দলের পারফরম্যান্স যাই হোক, কোয়ার্টার ফাইনালে মাঠে নামার আগে প্রতিপক্ষ ব্রাজিল আর নেইমারকেই সেরা বলছেন লুকাকু। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বেলজিয়ান ফরোয়ার্ড বলেছেন, ‘গত দুই বছর ধরে আমরা যে পদ্ধতি ব্যবহার করছি তাতে আমরা ব্যক্তিগতভাবেও উন্নতি করেছি। আগামীকাল (সোমবার) আমাদের সেই উন্নতির পরীক্ষা হবে। কারণ আমরা টুর্নামেন্টের সেরা টিমের বিরুদ্ধে খেলতে যাচ্ছি।’

নেইমারের ‘প্লে অ্যাক্টিং’ নিয়ে লুকাকুর দৃষ্টি আকর্ষণ করা হলে তার জবাব, ‘না, আমার কাছে সে অ্যাক্টর না। তার বিরুদ্ধে খেলাটাই আসলে কঠিন। আমি মনে করি, ভবিষ্যতে তিনিই বিশ্বের সেরা খেলোয়াড়। এই দ্বিতীয়বার আমি তার বিরুদ্ধে খেলতে যাচ্ছি।’

Banglabid

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে বেলজিয়ামকে। কারণ চলতি বিশ্বকাপে ব্রাজিলের মতোই ধারাবাহিক ফল করেছে তারা। তবে লুকাকু মনের করেন ধারাবাহিকতা থাকলেও ব্রাজিলের বিরুদ্ধে সহজে খেলতে পারবেন না তারা, ‘আমি মনে করি, আমরা সবসময়ই চাপ নিয়ে খেলি। তাতে যদি আমরা আন্ডারডগ হিসেবেও মাঠে নামি। তবে দেশের জন্য আমরা নিজেদের সম্ভব্য সবটুকু দেয়ার চেষ্টা করি। ব্রাজিলে জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত।’

এই ব্রাজিলের কোনও দুর্বলতা খুঁজে পাচ্ছেন না লুকাকু, ‘ব্রাজিলের দুর্বলা? আসলে নাই। তবে এটাও বলি, আমরাও বেশ শক্তিশালী। আমাদের অন্তত চারজন খেলোয়াড় আছেন যারা ব্যবধান গড়ে দিতে পারেন।’

লুকাকুর মতো তার কোচ রবের্তো মার্টিনেজও বলেছেন, ব্রাজিল কঠিন প্রতিপক্ষ, তবে তাদের মোকাবেলার জন্য তার দল প্রস্তুত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT