চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের সাথে বিচ্ছেদ সেরে ফেলল সৌদির আল হিলাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৬ পূর্বাহ্ণ ২৮, জানুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
নেইমার ফুটবল খেলছেন, আল হিলাল দলের জার্সিতে, মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

জুনে নেইমারের সঙ্গে চুক্তি শেষ হওয়ার ছিল সৌদি প্রো লিগের আল হিলালের। এরপর তিনি ছাড়বেন সৌদি লিগও। এমন খবর বাজারে আসতেই আলোচনার ডালপালা মেলতে শুরু করে। খবরটি যে সত্যি জানিয়ে দিলো আল হিলাল। অপেক্ষা করতে হল না জুন পর্যন্তও। মঙ্গলবার ক্লাবটি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, দু-পক্ষের সম্মতিতে ছিন্ন হয়ে গেছে সম্পর্ক।

সৌদি ক্লাবটি লিখেছে, ‘আল হিলাল কোম্পানি এবং নেইমার জুনিয়র তাদের চুক্তি শেষ করতে যৌথভাবে সম্মত হয়েছে। আল হিলালের হয়ে নেইমার যা করেছে তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছে ক্লাব কর্তৃপক্ষ। তার ক্যারিয়ারের উন্নতি কামনা করছে আল হিলাল।’

সৌদি পর্ব চুকিয়ে নেইমার যাবেন মেসিদের মেজর লিগ সকারে, এমন খবরও হয়েছে। মাঝে কথা ওঠে আবারও বার্সায় ফেরার বিষয়েও। সবকিছু ছাপিয়ে নেইমার যাচ্ছেন শৈশবের ব্রাজিলীয় ক্লাব সান্তোসে, এমন খবর দিয়েছে ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই সান্তোস জার্সিতে দেখা যেতে পারে নেইমারকে।

Banglabid

২০১৭ সালের গ্রীষ্মে পিএসজির কাছে ২২২ মিলিয়ন ইউরোতে নেইমারকে বিক্রি করেছিল বার্সা। যা ফুটবলবিশ্বে এখনও বড় চুক্তিগুলোর একটি। পরে ফ্রান্স ছেড়ে তিনি যোগ দেন সৌদি ক্লাব আল হিলালে। সেখানে চোটের কারণে লম্বা সময় ছিলেন মাঠের বাইরে।

পিএসজি ছেড়ে আল হিলালে নাম লেখানোর সময় পুরোপুরি চোটমুক্ত ছিলেন না নেইমার। পরে সুস্থ হয়ে ৫ ম্যাচ খেললেও ২০২৩ সালের ১৮ অক্টোবর ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলতে গিয়ে এসিএলের চোটে পড়েন। চোটে ৩৬৯ দিন পর মাঠের বাইরে থাকতে হয় ৩২ বর্ষী তারকাকে।

দীর্ঘ চোট কাটিয়ে গতবছরের ২১ অক্টোবর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্রত্যাবর্তন ঘটে নেইমারের। বদলি নেমে ১৩ মিনিট খেলেন। এরপর নভেম্বরের প্রথম সপ্তাহে একই টুর্নামেন্টে ইস্তেগলালের বিপক্ষে বদলি নেমে ২৯ মিনিট খেলে আবারও চোটে পড়েন। চোটের কারণে এখনো মাঠের বাইরে আছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল হিলালনেইমারপিএসজিলিড স্পোর্টসসান্তোসসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT