চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের পাঁচদিনের ‘নিউ ইয়ার’ পার্টি, বিতর্ক বাড়ছেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৩ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

শৃঙ্খলা ও শ্রদ্ধার বুলি আউড়ে পিএসজির দায়িত্ব নিয়েছেন আর্জেন্টাইন মাউরিসিও পচেত্তিনো। টটেনহ্যামের সাবেক কোচ যখন নতুন শিষ্যদের নিয়ে কথা বলছেন, তখন আবারও বিতর্কের কেন্দ্রে তার দলের সেরা এক তারকা নেইমার। করোনার মাঝে ১৫০ জন নিয়ে ব্রাজিলিয়ান তারকার পাঁচ দিনব্যাপী নিউ ইয়ার পার্টি ঘিরে প্রশ্ন তুলে তাকে হাজির হওয়ার আদেশ দিয়েছেন রিও ডি জেনেরিওর রাজ্য কৌঁসুলি।

রিও শহরের উপকূলবর্তী ১০৫ কিলোমিটার দূরে মাঙ্গারাটিভার রাজকীয় অ্যাপার্টমেন্টে অত অতিথিকে দাওয়াত করেছিলেন নেইমার। পিএসজি তারকার পার্টি নিয়ে একাধিক অভিযোগ ওঠায় তাকে জরুরি ভিত্তিতে উপস্থিত হতে নির্দেশ দেন কৌঁসুলি।

নেইমারের মিডিয়া কর্মকর্তা ডে ক্রেসপোকে পার্টি নিয়ে প্রশ্ন করেছিলেন সেই কৌঁসুলি। ক্রেসপো কোনরকম তথ্য প্রদানে অস্বীকার করায় পার্টিতে উপস্থিত অতিথিদের তালিকা, করোনা স্বাস্থ্যবিধি মানা হয়েছিল কিনা, এসব তথ্য জমা দেয়ার আদেশ দেন তিনি।

Banglabid

যদিও ক্রেসপো সংবাদমাধ্যমকে জানিয়েছেন, করোনার বিষয়টি মাথায় থাকায় কোনো রকম বাড়াবাড়ি করেননি নেইমার। কেবলমাত্র কাছের কয়েকজন বন্ধুকে দাওয়াত দিয়েছিলেন পার্টিতে।

ক্রেসপো জানিয়েছেন, পার্টি করার জন্য সান্তা কাতারিনার রাজ্যের দক্ষিণে বালেনিয়েরো কাম্বোরিও রিসোর্টে উড়ে যান নেইমার। পিএসজি তারকার ইনস্টাগ্রামেও সেখানকার ট্যাগ করা ছিল।

ব্রাজিলিয়ান পত্রিকা ও গ্লোবো জানাচ্ছে, নেইমারের পার্টি কোভিড-১৯ সংক্রমণের কারণ হয়ে দাঁড়িয়েছে। এপর্যন্ত মহামারীতে কেবল ব্রাজিলেই মারা গেছে ১ লাখ ৯২ হাজার মানুষ। অথচ সেই দেশে একজন ফুটবলার কীভাবে এত হৈহুল্লোড় করে পার্টি করছেন তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে প্রতিবেদনে।

Reneta

নেইমার অবশ্য তার উপস্থিতি নিয়ে পত্রিকাটির প্রশ্নের কোনো উত্তর দেননি।

প্রতিবেদনে বলা হয়েছে, অতিথিরা অ্যাপার্টমেন্টে প্রবেশ করার পরপরই তাদের সেলফোনগুলো জমা নেয়া হয়। যাতে পার্টির কোনো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে না পড়ে। পার্টি নিয়ে ইনস্টাগ্রামে সরব ছিলেন ব্রাজিলিয়ান তারকা কেবলমাত্র নিজেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘এ এক আকাল, কেবল বিদায়েরই কাল!’

পরবর্তী

‘চলচ্চিত্রকেও সমৃদ্ধ করেছেন রাবেয়া খাতুন’

পরবর্তী

‘চলচ্চিত্রকেও সমৃদ্ধ করেছেন রাবেয়া খাতুন’

আয়েশা খানমের মৃত্যুতে ব্র্যাকের নির্বাহী পরিচালকের শোক

সর্বশেষ

ছবি: শেরপুরে পুকুরে ডুবে নিহত ২ শিশু রোহান মিয়া (৭) ও ইসমাইল হোসেন (৬) ।

শেরপুরে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

তারেক রহমানের ভারত সফরে ধোঁয়াশা, শেখ হাসিনাই কি দুই দেশের সম্পর্কে বড় বাধা?

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় জানালো সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ২৪, ২০২৬

হালান্ডের চুলের নতুন কাট, যা বললেন গার্দিওলা-ইব্রাহিমোভিচ

আগস্ট ২৪, ২০২৬

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT