চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৃশংস বর্বরতা অার মৃত্যুর ঘটনায় থমথমে কালিহাতী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪১ পূর্বাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

টাঙ্গাইলের কালিহাতীতে মা ও ছেলে নির্যাতনের প্রতিবাদে উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে ৩ জন নিহত হওয়ার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। উপজেলা সদর দিয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল করলেও শহরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অতিরিক্ত পুলিশ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন রয়েছে।

শুক্রবার বিক্ষুদ্ধ জনতা ও পুলিশের সংঘর্ষে নিহতরা হলেন, কালিহাতী উপজেলার কুষ্টিয়া গ্রামের ছানু শেখের ছেলে ফারুক হোসেন (৩৮), ঘাটাইল উপজেলার কালিয়া গ্রামের মৃত ওসমান এর ছেলে শামিম (৩২) ও আঠারদানা গ্রামের রবি চন্দ্র পালের ছেলে শ্যামল চন্দ্র পাল (৩৮)।

নিহতদের দেহে গুলি পাওয়া গেছে বলে জানিয়েছেন, টাঙ্গাইল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আশরাফ আলী।

সংঘর্ষের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও এলাকাবাসীর বিরুদ্ধে পুলিশের মামলার প্রস্ততি চলছে বলে জানিয়েছেন সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার হাফিজ আল আসাদ।

ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুইটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। ডিসি মোঃ মাহবুব হোসেন এবং পুলিশ সুপার হাফিজ তদন্ত কমিটি শনিবার থেকে তদন্ত শুরু করবে বলে জানিয়েছেন।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহত ৩ জনের লাশ তাদের পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনোও কোনো মামলা হয়নি।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে ঘাটাইল উপজেলার আঠারদানা ও হামিদপুর এলাকার ৪-৫ শ লোক বিক্ষোভ মিছিল নিয়ে কালিহাতী থানা ঘেরাওয়ের উদ্দেশে কলেজগেট এলাকায় পৌঁছলে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়।

বিক্ষোভকারীদের ছোঁড়া ইটপাটকেলের জবাবে পুলিশ টিআরসেল, কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও গুলি ছুঁড়েন। এতে ৬ জন গুলিবিদ্ধ সহ ২৫-৩০ জন আহত হয়। এদের মধ্যে তিনজন নিহত হয়।

গত ১২ সেপ্টেম্বর কালিহাতী পৌর এলাকার সাতুটিয়া গ্রামের রফিকুল ইসলাম রেমার স্ত্রীর পরকীয়া প্রেমের টানে ঘাটাইলের আঠারদানা গ্রামের আলামিনের সাথে চলে যায়। ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে আলামিন ও তার মাকে কৌশলে ডেকে এনে মাকে ছেলের সামনে শ্লীলতাহানী ও বিবস্ত্র করে অমানবিক নির্যাতন করে রফিকুল ইসলাম ও তার ভগ্নিপতি হাফিজ।

ট্যাগ: ধর্ষণনির্যাতনপুলিশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আয়লানের মতো আরেক হতভাগ্য শিশু

পরবর্তী

‘কালিহাতীতে গুলিতে ৩ জন নিহতের ঘটনায় জড়িতদের ক্লোজ করা হবে’

পরবর্তী

‘কালিহাতীতে গুলিতে ৩ জন নিহতের ঘটনায় জড়িতদের ক্লোজ করা হবে’

যেভাবে চরম অসভ্যতার জের ধরে টাঙ্গাইলে রক্তাক্ত ঘটনা

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT