চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিহত সহযোদ্ধা রাজীব স্মরণে গণজাগরণ মঞ্চ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৮ পূর্বাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল শাহবাগের প্রজন্ম চত্বর।

জন্মভূমির মুক্তির স্বপ্নকে হৃদয়ে ধারণ করে জেগে উঠেছিলো যে তারুণ্য, তাদেরই একজন আহমেদ রাজীব হায়দার শোভন।

রাতে শাহবাগ থেকে বাসায় ফিরছিলেন তিনি। মিরপুরের পলাশনগরে তার বাসার সামনে ঘাতকেরা নির্মমভাবে হত্যা করে।

Banglabid

গত তিন বছরের আন্দোলনে গণজাগরণ মঞ্চ হারায় তার ২৫ এর অধিক সহযোদ্ধাকে। এদের প্রত্যেকেই যুদ্ধাপরাধী-মৌলবাদী গোষ্ঠীর হাতে নির্মমভাবে খুন হন।

যুদ্ধাপরাধীদের বিচার চাইতে গিয়ে, মৌলবাদ উৎখাত করতে গিয়ে যারা জীবন দিলেন, তাদের হত্যার বিচারের দাবিতে সোচ্চার তরুণ প্রজন্ম। অথচ ২৫ জনের মধ্যে একজনের হত্যাকারীদের বিচারও ঠিকঠাক হয়নি।

রাজীব হায়দারের খুনিদের মধ্যে দুইজনের সর্বোচ্চ শাস্তির রায় হয়েছে ঠিকই, কিন্তু হত্যার মূল পরিকল্পনাকারীর হয়েছে মাত্র ৫ বছর কারাভোগের সাজা।

Reneta

গণজাগরণ মঞ্চ তাৎক্ষণিকভাবে এই রায় প্রত্যাখান করেছিল এবং মূল পরিকল্পনাকারীসহ সকল অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছিল।

এরকম প্রেক্ষাপটে আহমেদ রাজীব হায়দার শোভনকে পৈশাচিকভাবে হত্যার তিনবছর পার হবার সময়ে ১৫ ফেব্রুয়ারি, বিগত বছরগুলোর মতোই গণজাগরণ মঞ্চ স্মরণ করবে শহিদ আহমেদ রাজীব হায়দার শোভনসহ আত্মদানকারী সকল সহযোদ্ধাকে।

দিনের কর্মসূচির মধ্যে রয়েছে, বিকাল ৫ টায় সমাবেশ ও সন্ধ্যায় রাজীব হায়দারের প্রতিকৃতিতে আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন।

এ কর্মসূচীতে যোগ দিতে গণজাগরণ মঞ্চের সকল সহযোদ্ধাসহ সর্বস্তরের মুক্তিকামী মানুষকে উদাত্ত আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণজাগরণ মঞ্চ-ব্লগার রাজীবব্লগার হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

১৬ বছর বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট লক্ষ্মণন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

হামাসের সঙ্গে বিরল আলোচনার পর ইসরায়েল গেলেন কুশনার

আগস্ট ১৭, ২০২৬

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT