চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নির্বাচন ভণ্ডুল করতেই নয়াপল্টনে অগ্নি সন্ত্রাস’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

নির্বাচন ভণ্ডুল করতেই বিএনপি নয়াপল্টনে অগ্নি সন্ত্রাস চালিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ।

তিনি বলেন: নির্বাচন পেছানোর দাবি ও বিএনপি কার্যালয়ের সামনে আগুন সন্ত্রাস একইসূত্রে গাঁথা।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘বিএনপির অাগুন সন্ত্রাস, জঙ্গীবাদ ও নৈরাজৈর প্রতিবাদে’ সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন: নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দেওয়ার পর নির্বাচন ভণ্ডুল করার লক্ষ্যেই বিএনপি নির্বাচন কমিশনে গিয়ে নির্বাচন পেছানোর দাবি করেছে। এরপর বিএনপি কার্যালয়ের সামনে বিনা উস্কানিতে পলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ শুধু নয়, ঘেরাও করে নির্লজ্জ হামলা পরিচালনা করে ৩টি গাড়ি পুড়িয়ে দেওয়া হলো, পথচারীদের উপর হামলা পরিচালনা করা হলো। অর্থাৎ তাদের (বিএনপির) নির্বাচন পেছানোর দাবি, বিএনপি অফিসের সামনে অাগুন সন্ত্রাস ও হামলা একইসূত্রে ঘাঁথা।

তিনি বলেন: বাঁশ আর লাঠি নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করতে যাওয়ার মানে হচ্ছে সংঘাত সৃষ্টির পূর্ব প্রস্ততি নিয়েই বিএনপি নেতাকর্মীরা তাদের কার্যালয়ের সামনে হাজির হয়েছিল।

মির্জা ফখরুল ও মাহমুদুর রহমান মান্নার কঠোর সমালোচনা করে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন: মির্জা ফখরুলের মিথ্যাচার বক্তব্যের পরিপ্রেক্ষিতে মিথ্যা ফখরুল নামটি তার যথার্থ হয়েছে।

Reneta

‘আর মাহমুদুর রহমানকে নৌকা থেকে বের করে দেওয়ার পর উনি এখন খালেদা জিয়ার জন্য নাকি জীবন দিবেন এবং তিনি যে ভাষায় বক্তব্য দিচ্ছেন তাতে উনার আর মির্জা ফখরুলের মধ্যে মিথ্যা বলার প্রতিযোগিতা শুরু হয়েছে।’

আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন: শুধু যারা হামলার সাথে যুক্ত তাদের নয়, যারা হামলার মদদদাতা তাদেরকেও অবিলম্বে গ্রেপ্তার করে অাইনের আওতায় অানা হোক। আর এই হামলা নিয়ে মির্জা ফখরুল, মাহমুদুর রহমান মান্না, রিজভীসহ যারা মিথ্যাচার করছে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নি সন্ত্রাসড. হাছান মাহমুদলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT