চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নির্বাচন নিয়ে অভিযোগ বিএনপির চিরাচরিত অভ্যাস’

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৩:৩১ পূর্বাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৫
রাজনীতি
A A

দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় আসন্ন পৌরসভা নির্বাচনে জয় পেতে বিদ্রোহী প্রার্থীর সমস্যা হবে না বলে মনে করে আওয়ামী লীগ। তবে সকল বিদ্রোহী প্রার্থীকেই সাময়িক বহিষ্কার করা হয়েছে। দলটির মতে, নির্বাচন নিয়ে অভিযোগ বিএনপির চিরাচরিত অভ্যাস।  

২৩৪টি পৌরসভায় একযোগে ৩০ ডিসেম্বর হবে নির্বাচন। শীতের মধ্যেও প্রার্থীরা নির্বাচনের মাঠে উত্তাপ ছড়াচ্ছেন। প্রথমবারের মতো দলীয় প্রতীকের নির্বাচনে আওয়ামী লীগের রয়েছে অর্ধশতাধিক বিদ্রোহী প্রার্থী। যারা দলীয় মনোনিত প্রার্থীদের মতোই চালাচ্ছেন গণসংযোগ।

পার্টির সিদ্ধান্ত না মানায় সাময়িক বহিস্কার করা হয়েছে সকল বিদ্রোহী প্রার্থীকেই।

Banglabid

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, এখন সাময়িক বহিষ্কার করা হচ্ছে। মন্ত্রী বা এমপিরাও যদি একই কাজ করে তাহলে তারা একই শাস্তি ভোগের সমান অধিকার রাখে। সুতরাং সেটা কেউ করবে না। অন্যান্য নির্বাচনে বিদ্রোহী প্রার্থীরা দলীয় কোনো প্রতীক ব্যবহার করেন না। এখানে যেহেতু প্রতীক ব্যবহৃত হবে তাই খানিকটা ভোট পেতে পারে কিন্তু জয়লাভ করার পরিস্থিতি হবে না।

আওয়ামী লীগের এই নেতা মনে করেন, বিএনপির গণতন্ত্র সামরিক গণতন্ত্র আর আওয়ামী লীগ সবসময় জনগণের গণতন্ত্রে বিশ্বাসী।

শেখ ফজলুল করিম সেলিম আরো বলেন, প্রত্যেক নির্বাচনের আগে তারা বলেন এই নির্বাচন সুষ্ঠু হচ্ছে না। নির্বাচন কমিশন ঠিকভাবে কাজ করছে না। পক্ষপাতিত্ব চলছে। আবার সেই আসনে জিতে গেলে তারা চুপ হয়ে যায়। এটা তাদের চিরাচরিত অভ্যাস। এতে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হচ্ছে।

Reneta

সরকার কারোরই ভোটাধিকার প্রয়োগে বাধা দেবেনা উল্লেখ করে শেখ সেলিম আরো বলেন, আওয়ামী লীগ সব সময়ই জনগণকে নিয়ে রাজনীতি করতে চায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পৌর নির্বাচনপৌরসভা নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

পশ্চিমবঙ্গে হোটেলে ঘুমের মধ্যে আগুন, প্রাণ গেল ৬ জনের

আগস্ট ১৭, ২০২৬

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সিনেটরের তোপের মুখে ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা

আগস্ট ১৭, ২০২৬

বিএনপি সরকারের ৬ মাস: কোন খাতে সাফল্য আর কোথায় চ্যালেঞ্জ

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT