চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন কমিশনের দৃঢ়তায় জনগণের আস্থা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৩৭ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A

একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে একদিকে যেমন উৎসবের আমেজ বইছে, অন্যদিকে কোনো কোনো রাজনৈতিক দল বা জোট সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কথাও প্রকাশ করছে, করেছে নান অভিযোগ। এর মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নিজের দৃঢ়তার কথা আরেকবার উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণে তাদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন: সমগ্র দেশে নির্বাচনের একটি সুবাতাস, একটি অনুকূল আবহ সৃষ্টি হয়েছে। মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত নির্বাচনমুখী আচরণ লক্ষ্য করা গেছে। নির্বাচনের সাথে সম্পৃক্ত প্রার্থীদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে এবং তাদের কর্মকাণ্ডের মধ্যে তা প্রতিফলিত হচ্ছে। তারা অনবরত সভা-মিছিল করে যাচ্ছেন এবং প্রার্থীরা তাদের ভোটারদের কাছে গিয়ে ভোট দেয়ার অনুরোধ জানাচ্ছেন।

দেশব্যাপী নির্বাচনী পরিবেশ একটি উৎসবের আমেজ সৃষ্টি করেছে। এর মাধ্যমে একটা নতুন সরকার গঠন হবে ৩০ তারিখের পর, সেই পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি যে, একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটার নিয়ামক হিসেবে আপনারা যে যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করবেন।

আমরা শুরু থেকেই লক্ষ্য করেছি, কিছু ভুলভ্রান্তি থাকলেও নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজনে বেশ আন্তরিক। এমনকি সর্বশেষ বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে চার থানার ওসি প্রত্যাহার করা হয়েছে। এছাড়া গাইবান্ধার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সেবাস্টিন রেমাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অন্যদিকে ফরিদপুরের এডিসি সাইফুল হাসানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ইসি।

সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে নির্বাচন কমিশনের এসব সিদ্ধান্তকে আমরা ইতিবাচক বলেই মনে করি। এর পাশাপাশি এসব সিদ্ধান্ত এবং সিইসি এমন দৃঢ় অবস্থান ব্যক্ত করায় সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আমরা আরও আশাবাদী হয়ে উঠছি।

এছাড়া প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও এ বিষয়ে কথা বলেছেন। বুধবার এফবিসিসিআই আয়োজিত ব্যবসায়ী সম্মেলনে তিনি বলেছেন: যেনতেন নির্বাচন নয় বরং জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় আসতে চায় আওয়ামী লীগ।

আমরা প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সাথে একমত পোষণ করছি। যেনতেন নির্বাচনের বদলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকার বাংলাদেশকে আরও সামনের দিকে নিয়ে যাবে বলে আমরা আশা করি। এজন্য সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব রাজনৈতিক দলের প্রার্থী-সমর্থকসহ সংশ্লিষ্ট সবাইকে যার যার অবস্থান থেকে যথাযথ দায়িত্ব পালনে আমরা আহ্বান জানাচ্ছি। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের দৃঢ় পদক্ষেপ অত্যন্ত জরুরি। যা তাদের আজকের বক্তব্যের মধ্যে উঠে এসেছে।

ট্যাগ: নির্বাচনপ্রধান নির্বাচন কমিশনারপ্রধানমন্ত্রীসম্পাদকীয়সুষ্ঠু নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দিন: সেক্টর কমান্ডারস ফোরাম

পরবর্তী

গণিত অলিম্পিয়াডের বাছাইপর্বের রেজিস্ট্রেশন শুরু ২১ ডিসেম্বর

পরবর্তী

গণিত অলিম্পিয়াডের বাছাইপর্বের রেজিস্ট্রেশন শুরু ২১ ডিসেম্বর

তফসিল

প্রচারপত্র নিয়ে বিধিমালা দিয়েছে নির্বাচন কমিশন

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT