চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে ইমরান খানের দল এগিয়ে থাকায় কারচুপির আশঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১১ অপরাহ্ন ০৯, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক
A A

পাকিস্তানে জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে। ভোটগণনার ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। একইসঙ্গে কারচুপির আশঙ্কার কথাও জানিয়েছেন কয়েকটি দলের নেতারা। এখন পর্যন্ত ১৪৬টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছে ৬০টি আসনে। নওয়াজ শরীফের মুসলীম লীগের প্রার্থীরা ৪৩টি আসনে, বিলওয়াল ভুট্টো-জারদারির পিপিপি প্রার্থীরা ৩৭টি আসনে জয় পেয়েছেন।

অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তানের আলোচিত জাতীয় নির্বাচনের ফলাফল প্রকাশ করছে নির্বাচন কমিশন। ফলাফল প্রকাশে ধীরগতির কারণে কারচুপি আশঙ্কা করছে দলগুলো। নির্বাচনে এখন পর্যন্ত ত্রিমুখী লড়াইয়ের আভাস মিলেছে।

বৃহস্পতিবার জাতীয় ও প্রাদেশিক পরিষদের ভোটগ্রহণ শেষ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর ফলাফল আসতে শুরু করে। এতেই ফলাফলে কারচুপির অভিযোগ আনেন বিভিন্ন দলের নেতারা। ভোটগণনার সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলছেন, ইন্টারনেট সমস্যার জন্য সাময়িক দেরি হচ্ছে।

সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ নিজের দু’টি আসন নিয়েই বিপদে রয়েছেন। নিজের একটি আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরেছেন তিনি, অন্য আসনেও রয়েছে হারের শঙ্কা। অন্যদিকে পিটিআই’র বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহর দাবি করেছেন, তার দলের নিবন্ধন বাতিল হলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছে পিটিআই সমর্থিত প্রার্থীরা। ফলাফলে কারচুপি না হলে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে পিটিআই।

নওয়াজ শরীফের নেতৃত্বাধীন মুসলিম লীগ বলছে, কেন্দ্রে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা। পিটিআই এবং নওয়াজ শরীফের মুসলীম লীগের সঙ্গে সমান তালে পাল্লা দিচ্ছে বিলওয়াল ভুট্টোর নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি-পিপিপি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সাক্ষাৎ, ১.৩০ বিলিয়ন ডলার ছাড় নিয়ে আলোচনা

মার্চ ২৪, ২০২৬

আন্তর্জাতিক বাজারে আবার ১০০ ডলার ছাড়িয়েছে তেলের দাম

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শুরু হচ্ছে এশিয়া ফার্মা ও ল্যাব এক্সপো ২০২৬, অংশ নেবে ৪০০ প্রতিষ্ঠান

মার্চ ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বাগেরহাটে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার

মার্চ ২৪, ২০২৬
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ছবি: সংগৃহীত।

আইএমএফ-এর প্যাসিফিক বিভাগের পরিচালকের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT