চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা নেই মৌসুমীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৭ পূর্বাহ্ণ ০৫, জুলাই ২০১৭
বিনোদন
A A
মৌসুমী

মৌসুমী

আগামীতে আর কোনো নির্বা​চনে অংশ নেওয়ার ইচ্ছা নেই চিত্রনায়িকা মৌসুমীর। জানালেন, কাছের মানুষদের অনুরোধ রক্ষা করতে গিয়েই তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়েছিলেন।

মৌসুমী গত সোমবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে পদত্যাগ করেছেন। গত ৫ মে অনুষ্ঠিত ২০১৭-১৯ মেয়াদের নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে জয়ী হন তিনি। কিন্তু নির্বাচনের পর আনুষ্ঠানিকভাবে শপথ নেননি। তখন অনেকেই ধারণা করেন, মৌসুমী হয়ত নতুন কমিটিতে থাকছেন না। অবশেষে সেই ধারণাই সত্যি হলো।

গত সোমবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বরাবর পাঠানো পদত্যাগ পত্রে মৌসুমী লিখেছেন, ‘আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৭–২০১৯ মেয়াদে কার্যনির্বাহী পরিষদ সদস্য পদে নির্বাচিত হই। আমার ব্যক্তিগত নানাবিধ সমস্যা থাকার কারণে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করা সম্ভব নয়। সে কারণে আমি উক্ত পদ থেকে পদত্যাগ করতে আগ্রহী। আমাকে উক্ত পদ থেকে অব্যাহতি দানে বাধিত করবেন।’

ওমর সানি ও মৌসুমী
ওমর সানি ও মৌসুমী
Banglabid

চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৬টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোটের সাম্প্রতিক আন্দোলন নিয়ে সংবাদ মাধ্যমকে মৌসুমী বলেন, ‘এই আন্দোলনে আমি বিশ্বাসী নই। আমরা একই পরিবারের। নিজেরা নিজেদের বিরুদ্ধে কেন আন্দোলন করব? এতে বাইরের মানুষ হাসবে।’

মৌসুমী এখন আছেন কক্সবাজারে। এখানে গতকাল মঙ্গলবার থেকে এ কে সোহেল পরিচালিত ‘পবিত্র ভালোবাসা’ ছবির শুটিং শুরু হয়েছে। চলবে শুক্রবার পর্যন্ত। তার সঙ্গে আছেন চিত্রনায়ক ফেরদৌস।

ছবি: সংগৃহীত

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মৌসুমী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৮ বছর পর ক্যামেরার পেছনে আফসানা মিমি

পরবর্তী

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নর্থ কোরিয়ার মিসাইল উপহার

পরবর্তী
মিসাইল-নর্থ কোরিয়া

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নর্থ কোরিয়ার মিসাইল উপহার

হাইড্রোলিক হর্ণ

রাজধানীতে হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধে অভিযান শুরু

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT