চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিদ্রাহীনতায় স্বাস্থ্য ঝুঁকিতে বিশ্বের ৪৫ শতাংশ মানুষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২২
স্বাস্থ্য
A A
ঘড়ির সময় দেখছে ব্যক্তি, নিদ্রাহীনতার কারণে উদ্বিগ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিদ্রাহীনতার ফলে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশ মানুষ স্বাস্থ্যহানীর ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সুস্থ্যতার জন্য সুনিদ্রার প্রয়োজনীয়তা এবং নিদ্রাহীনতার চিকিৎসা, নিবারণ ও শিক্ষা জনগণের কাছে তুলে ধরতে এভারকেয়ার হসপিটাল ঢাকায় পালিত হলো বিশ্ব নিদ্রা দিবস। এই  উপলক্ষ্যে একটি কন্টিনিউইং মেডিকেল এডুকেশন’র (সিএমই) আয়োজন করা হয়।

সিএমইতে ঘুমের প্রয়োজনীয়তা ও নিদ্রাহীনতা বিষয়ে মূল প্রেজেন্টেশন প্রদান করেন এভারকেয়ার হসপিটাল ঢাকার রিস্পেরিটরি মেডিসিন বিভাগ’র সিনিয়র কনসালটেন্ট ডা. এসএম আব্দুল্লাহ আল মামুন এবং ডা. জিয়াউল হক।

Banglabid

ডা. এসএম আব্দুল্লাহ আল মামুন বলেন, সুনিদ্রা মানুষের দেহ ও মন দুটিই সতেজ-সুস্থ রাখে। ভালো ঘুম হলে দেহের মেটাবলিক ও হরমোনাল অ্যাক্টিভিটি এবং মানসিক প্রশান্তি নিশ্চিত হয়। ব্যক্তিগত ও পারিবারিক জীবনে শান্তি-সমৃদ্ধি বৃদ্ধি পায় ও কর্মক্ষেত্রেও পারফরম্যান্স ভালো হয়।

জনপ্রিয় ব্যক্তিরা ও অংশগ্রহণকারীরা আলোচনা সভায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডা. জিয়াউল হক বলেন, ‘ঘুম মানুষের একটি গুরুত্বপূর্ণ শরীরতান্ত্রিক প্রক্রিয়া। পরিমিত ঘুম হৃদরোগসহ নানা রোগের ঝুঁকি কমায়। শরীর সুস্থ রাখতে দৈনিক কমপক্ষে ৬ থেকে ৮ ঘণ্টা ঘুম প্রয়োজন। তবে ঘুম আর ভালো ঘুমের মধ্যেও রয়েছে পার্থক্য। ভালো ঘুম না হওয়ার প্রবণতা একটি গুরুতর রোগ। এটিকে কখনও অবহেলা করা উচিৎ নয় এবং প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।’

Reneta

এভারকেয়ার ঢাকা’র মেডিকেল সার্ভিসের ডেপুটি ডিরেক্টর ডা. আরিফ মাহমুদসহ অন্যান্য বিশেষজ্ঞ কনসালটেন্ট/চিকিৎসকবৃন্দ সিএমইতে অংশগ্রহণ করেন।

সুনিদ্রার প্রয়োজনীয়তা তুলে ধরতে ২০০৮ সাল থেকে বিশ্ব নিদ্রা দিবস পালনের সিদ্ধান্ত নেয় ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ স্লিপ মেডিসিন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভালো কাজের অভ্যাস আরও বাড়াতে হবে

পরবর্তী

দেশের পথে সাকিব, আইপিএল খেলতে যাচ্ছেন মোস্তাফিজ

পরবর্তী
সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান ক্রিকেট মাঠে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের পথে সাকিব, আইপিএল খেলতে যাচ্ছেন মোস্তাফিজ

মাস্টারশেফ অস্ট্রেলিয়ার ফাইনালিস্ট কিশওয়ারকে সংবর্ধনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাস্টারশেফ অস্ট্রেলিয়ার ফাইনালিস্ট কিশওয়ারকে ঢাকাস্থ হাইকমিশনের সংবর্ধনা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT