চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের শাসনামলে যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন বঙ্গবন্ধু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ১০, আগস্ট ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মাত্র সাড়ে ৩ বছর পেয়েছিলো বাংলাদেশ। এই কম সময়ের শাসনামলেই প্রায় শূন্য অর্থনীতির দেশকে আত্মমর্যাদাসম্পন্ন জাতি হিসেবে প্রতিষ্ঠিত করে যান বঙ্গবন্ধু।

দায়িত্ব নেওয়ার পর থেকেই বঙ্গবন্ধুকে স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র মোকাবিলা করতে হয়েছে। মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধুর কাছে মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিলেও কিছু অস্ত্র বাইরে থেকে যায়।

ওইসব অস্ত্র দিয়ে বিভিন্ন বাম সংগঠনের নামে স্বাধীনতা বিরোধী চক্র ডাকাতি, লুটতরাজ, ছিনতাই, বাড়িঘর দখলের মতো নৈরাজ্য শুরু করে। থানা ও পুলিশ ফাঁড়িতে আগুন, বাজার ও ব্যাংকলুট, পাটের গুদামে আগুন দিতে শুরু করে তারা।

Banglabid

৭৩ সালের প্রথম ৫ মাসেই ৬০টি থানায় হামলা চালিয়ে অস্ত্র লুট করে এসব চক্র। শ্রেণী সংগ্রাম ও সামাজিক বিপ্লবের স্লোগান নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাসদের সরকারবিরোধী প্রচারণা ছিলো ওইসময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

৭৪ সালে মুজিব সরকার উৎখাতে সর্বাত্মক চেষ্টা শুরু করে জাসদ। তাদের হয়ে কথা বলতে শুরু করে মওলানা ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ এর মুখপত্র `হক কথা’।

সেসময় ৪ জন সাংসদসহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নিহত হন। জাসদকেও হারাতে হয় অনেক নেতাকর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ৭৪’র ২৮শে ডিসেম্বর দেশে জরুরি অবস্থা জারি করেন বঙ্গবন্ধু।

Reneta

পরিস্থিতি মোকাবেলায় এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। সব রাজনৈতিক দল বিলুপ্ত করে ১৯৭৫ সালের ২৪শে জানুয়ারি গঠিত হয় বাকশাল।

এর মধ্য দিয়ে বাংলাদেশ গঠনে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষণা করেন বঙ্গবন্ধু। কিন্তু ষড়যন্ত্র চলতে থাকে, চূড়ান্ত আঘাত আসে পঁচাত্তরের ১৫ই আগস্ট।

বিস্তারিত দেখুন কাজী ইমদাদের ভিডিও প্রতিবেদনে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধুবঙ্গবন্ধুর সোনার বাংলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রেনের সূচি বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা

পরবর্তী

ফের বলিউডে যিশু, এবার আলিয়ার বাবার চরিত্রে!

পরবর্তী

ফের বলিউডে যিশু, এবার আলিয়ার বাবার চরিত্রে!

জাতীয় ঈদগাহে শুধু জায়নামাজ আর ছাতা

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT