চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের ক্যামেরায়, নিজের গল্প ধারণ করলেন মেহজাবীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৭ অপরাহ্ণ ২১, মে ২০২০
বিনোদন
A A
ঈদে সাধারণত নাটক কিংবা টেলিছবি নিয়েই দর্শকের কাছে হাজির হতে দেখা যায় এই সময়ের ছোটপর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে। কিন্তু এবারই প্রথম একেবারে ভিন্ন আঙ্গিকে, নতুন অভিজ্ঞতায়, ব্যতিক্রমধর্মী একটি অনুষ্ঠানের মাধ্যমে টেলিভিশন পর্দায় হাজির হচ্ছেন তিনি। সঙ্গে আছেন নজরুল সংগীতের কিংবদন্তি শিল্পী ফেরদৌস আরা!
 
ভিন্ন আঙ্গিকে নির্মিত ঈদের ব্যতিক্রমী এই অনুষ্ঠানটির নাম ‘গান গল্প’। ফরিদুর রেজা সাগরের পরিকল্পনায় যা দেখানো হবে ঈদের দিন বিকেল ৫টা ৪০ মিনিটে, চ্যানেল আইয়ের পর্দায়। আর এ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ইজাজ খান স্বপন।
 
অনুষ্ঠানের নামেই বোঝা যাচ্ছে, গান আর গল্পেই কাটবে পুরো অনুষ্ঠান! কিন্তু করোনাকলের এই ঘরবন্দি সময়ে এমন অনুষ্ঠান নির্মাণে নতুন অভিজ্ঞতার সম্মুখিন হয়েছেন ইজাজ খান স্বপন। চ্যানেল আই অনলাইনকে বললেন, বর্তমান পরিস্থিতিতে যেহেতু শুটিং করা সম্ভব নয়, তাই শুরুতে ‘গান গল্প’ অনুষ্ঠানটি নিয়ে শঙ্কিত ছিলাম। কিন্তু অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও সকলের প্রিয় সংগীতশিল্পী ফেরদৌস আরা আপার পূর্ণ সহযোগিতা, কাজের প্রতি তাঁদের একাগ্রতা, নিষ্ঠায় শেষ পর্যন্ত কাজটি সম্পূর্ণ হয়েছে। কারণ তারা নিজ বাড়িতে থেকে নিজ ক্যামেরায় দৃশ্য ধারণ করেছেন। এটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং ছিলো।
 
গুছিয়ে আর পরিচ্ছন্নভাবে কাজটি ঈদের জন্য প্রস্তুত করতে পারায় ফেরদৌস আরা ও মেহজাবীনের পরিবারকেও ধন্যবাদ দেন এই অনুষ্ঠান নির্মাতা।
 
অনুষ্ঠানটি করতে গিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে ‘গান গল্প’ অনুষ্ঠানটির পরিচালক জানান, প্রথমে যখন ‘গান গল্প’ অনুষ্ঠানটি নিয়ে মেহজাবীনকে জানালাম তখন তিনি আমাকে স্ক্রিপ্ট পাঠাতে বলেন। একদিন পর অনুষ্ঠানটি করার ব্যাপারে তিনি মত দিলেন। এরপর আসলো শুটের বিষয়। তো মেহজাবীনই নিজ থেকে বললেন যে, স্ক্রিপ্ট থেকে তিনি ভিডিও করে পাঠাতে চান। মেহজাবীনের শুট করা ফুটেজ দেখে তো আমি অবাক! এতো দারুণ! কয়েকটি জায়গায় অডিও নয়েজ ছিলো, তাকে বলায় পুনর্বার তিনি যে ডাবিং দিলেন তা সিঙ্ক করতে কোনো ঝামেলাই হলো না। আমার কাছে পুরো ব্যাপারটিই খুব সারপ্রাইজিং ছিলো!
 
নিজের বাসার করিডোর, ড্রয়িংরুম কিংবা ছাদবারান্দায় হাঁটতে হাঁটতে ‘গান গল্প’ অনুষ্ঠানে ঈদের মজার স্মৃতিগুলোই বলবেন মেহজাবীন। পরিচালক বললেন, ‘সত্যি সত্যিই এই অনুষ্ঠানের মাধ্যমে মেহজাবীনের কাছে নতুন কিছু পেতে যাচ্ছেন তার ভক্ত অনুরাগীরা।’
 
কিন্তু অ্যাকশন নেই, কাট নেই। পর্দায় কেমন হবে অভিনেত্রীর উপস্থিতি? এমন প্রশ্নে ইজাজ খান স্বপন বলেন, অনুষ্ঠানে মেহজাবীন যখন গল্প করবেন তখন তার বলার মধ্যে রিয়েলিস্টিক একটা ব্যাপার খুঁজে পাবেন দর্শক।
এদিকে একই অনুষ্ঠানে নিজের ঘরে থেকে শুটিংয়ে অংশ নিয়েছেন শিল্পী ফেরদৌস আরা। অনুষ্ঠানে গল্প আড্ডার ফাঁকে ‘নাই হ’ল মা বসন ভূষণ এই ঈদে আমার’, ‘খেলিছো এই বিশ্বলয়ে’ এবং ‘গঙ্গা সিন্ধু নর্মদা কারেরী যমুনা ঐ’-এর মতো উল্লেখযোগ্য পাঁচটি নজরুল সংগীত গাইবেন গুণী এই শিল্পী।
 
অনুষ্ঠান নির্মাতা বলেন, ঈদের অনুষ্ঠানের সময়েই এবার নজরুল জন্মজয়ন্তী পালিত হবে। তাই পরিকল্পনা করেই ‘গান গল্প’ অনুষ্ঠানে থাকছে পাঁচটি নজরুল সংগীত। আশা করি এই অনুষ্ঠানটি দর্শকদের ভিন্নমাত্রা দেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইজাজ খান স্বপনফেরদৌস আরামেহাজীবনলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লাইট ক্রু-প্রোডাকশন বয়দের কুসুম শিকদারের ঈদ উপহার

পরবর্তী

আম্পান: নৌকা ডুবিতে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকের মৃত্যুতে শোক

পরবর্তী

আম্পান: নৌকা ডুবিতে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকের মৃত্যুতে শোক

এবার ১১৫০ জনকে আর্থিক সহায়তা দিচ্ছে ছোট পর্দার চার সংগঠন

সর্বশেষ

মার্কিন নিষেধাজ্ঞার চাপে জ্বালানির দাম বাড়ানো নিয়ে যা ভাবছে ইরান

আগস্ট ২৪, ২০২৬
ছবি:  ফেনীর সোনাগাজীতে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান (সংগৃহীত)।

আলোচিত নুসরাত হত্যা মামলায় রায় ঘোষণা শুরু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: ভৈরবে দুর্বৃত্তদের হামলায় নিহতপৌরসভার সাবেক কাউন্সিলর  মো. আল আমিন সৈকত ।

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর সৈকত নিহত

আগস্ট ২৪, ২০২৬
ছবি: শেরপুরে পুকুরে ডুবে নিহত ২ শিশু রোহান মিয়া (৭) ও ইসমাইল হোসেন (৬) ।

শেরপুরে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

তারেক রহমানের ভারত সফরে ধোঁয়াশা, শেখ হাসিনাই কি দুই দেশের সম্পর্কে বড় বাধা?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT