চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউ ইয়র্কে ফারুকী, সামনে ‘নো ল্যান্ডস ম্যান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ১৩, মে ২০১৯
বিনোদন
A A

‘শনিবার বিকেল’ নিয়ে একের পর এক বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে যাওয়ার সংবাদ দিচ্ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। যদিও দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে কিনা, তার রফাদফা হয়নি এখনো। সেন্সর বোর্ড অনুমতি না দেয়ায় সিদ্ধান্ত এখনো প্রক্রিয়াধীন। কিন্তু থেমে নেই ছবির পরিচালক। তিনি ছুটছেন নতুন নেশায়, নতুন নির্মাণের দিকে!

‘শনিবার বিকেল’ মুক্তি জটিলতায় পড়লেও ফারুকী নতুন ছবি নির্মাণে নেমে গেছেন। তার নতুন ছবি ‘নো ল্যান্ডস ম্যান’। সম্প্রতি এই ছবিতে নওয়াজউদ্দিনের চুক্তিবদ্ধ হওয়ার খবরটি ফলাও করে প্রচার করে আন্তর্জাতিক গণমাধ্যম। ফারুকীর নতুন এই ছবির চিত্রনাট্য পড়ে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত এই অভিনেতা। এবার এই ছবির কাজেই সম্প্রতি প্রায় সাড়ে বারো হাজার কিলোমিটার দূরের একটি শহরে ঠাঁই গেড়েছেন নির্মাতা!

সোমবার বিকেলে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপকালে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ছবির কাজেই নিউ ইয়র্ক শহরে এলাম। আমার পরের ছবি ‘নো ল্যান্ডস ম্যান’ নিয়ে প্রাথমিক কিছু মিটিংয়ের কাজ সারতেই এই শহরে এসেছি। এখানে আগামি ২৪ মে পর্যন্ত অবস্থান করবো। এরমধ্যেই বেশকিছু বিষয় চূড়ান্ত হওয়ার ইঙ্গিতও দিলেন নির্মাতা।

Banglabid

এরআগে ছবিটির নির্মাণ পরিকল্পনা জানিয়ে ফারুকী বলেছিলেন, মে মাসে আমেরিকার সফরে ‘নো ল্যান্ডস ম্যান’-এর প্রি-প্রোডাকশনের সমস্ত কাজ গুছিয়ে নিতে পারবো। আর সব ঠিক থাকলে এই বছরের শেষের দিকে শুটিংয়ে নেমে যাবো।

সেসময় ফারুকী আরো জানান, চলচ্চিত্রটির ৭০ ভাগ শুটিং হবে আমেরিকায়। আর বাকি ৩০ ভাগ শুটিং হবে ভারত, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ায়। ‘নো ল্যান্ডস ম্যান’ চলচ্চিত্রটি পৃথিবীতে চলমান অভিবাসন এবং পরিচয় রাজনীতি দ্বারা অনুপ্রাণিত। চলচ্চিত্রটিতে নওয়াজউদ্দিন সিদ্দিকী শুধুমাত্র অভিনয়ই করছেন না, পাশাপাশি তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ম্যাজিক ইফ ফিল্মস’ চলচ্চিত্রটি প্রযোজনাও করছেন। এই চলচ্চিত্রটি হবে প্রধান চরিত্রে অভিনীত নওয়াজউদ্দিন সিদ্দিকীর প্রথম ইংরেজি ভাষার সিনেমা এবং তার প্রযোজিত প্রথম সিনেমা।

শুধু তাই নয়, এই চলচ্চিত্রের মধ্য দিয়ে প্রথমবার প্রযোজনায় আত্মপ্রকাশ ঘটবে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার। নওয়াজ ও তিশা ছাড়াও ছবিটি প্রযোজনা করছেন বাংলাদেশের স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী ও মোস্তফা সরয়ার ফারুকীর ‘ছবিয়াল’।

Reneta

ছবিতে নওয়াজউদ্দিনকে দেখা যাবে কেন্দ্রীয় চরিত্রে। তার বিপরীতে আমেরিকার একজন অভিনেত্রীকে চুক্তিবদ্ধ করতে কথা চলছে বলেও জানান ফারুকী। চলতি সফরে সেটাও চূড়ান্ত হয়ে যাবে। এছাড়া বাংলাদেশ থেকেও একজন সহ-অভিনেতাকে দেখা যাবে, তবে এখনো চূড়ান্ত হয়নি।

‘নো ল্যান্ডস ম্যান’ হতে যাচ্ছে ফারুকীর প্রথম ইংরেজি ভাষার চলচ্চিত্র। এরআগে এই ছবির চিত্রনাট্য একাধিক ফেস্টিভালে ফান্ড জিতে নেয়। ২০১৪ সালে প্রথম বুসান ফিল্ম ফেস্টিভালে এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয়। এরপর একই বছর নভেম্বরে ভারতের এনএফডিসি আয়োজিত ফিল্ম বাজারে শ্রেষ্ঠ প্রজেক্টের পুরস্কার লাভ করে। একই বছরের ডিসেম্বরে মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অফ আমেরিকা এবং এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড-এর যৌথ উদ্যোগে দেয়া অ্যাপসা ফিল্ম ফান্ড লাভ করে। প্রতিবছর এশিয়ার দুটি চলচ্চিত্রকে এই ফিল্ম ফান্ডের জন্য নির্বাচিত করা হয়। ২০১৪ সালে এটি পেয়েছিলেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং ইরানের বিখ্যাত নির্মাতা জাফর পানাহি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাঅভিনেত্রীআমেরিকাছবিয়ালনওয়াজনওয়াজউদ্দিন সিদ্দিকীনিউ ইয়র্কফারুকীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT