চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডে পৌঁছে কোয়ারেন্টাইনে বাংলাদেশ দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলার উদ্দেশে দেশ ত্যাগ করা বাংলাদেশ ক্রিকেট দল নিউজিল্যান্ডের মাটিতে পা রেখেছে। শুক্রবার ক্রাইস্টচার্চে পৌঁছায় মুমিনুল বাহিনীঠ। ইতোমধ্যে তারা ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকা শুরু করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

কোয়ারেন্টাইন শেষ হওয়ার পর করোনা টেস্টের ফল নেগেটিভ আসলে বাংলাদেশি ক্রিকেটাররা অনুশীলন শুরু করতে পারবেন।

ক্রাইস্টচার্চে পৌঁছানোর পর এক ভিডিও বার্তায় পেসার টাইগার পেসার তাসকিন আহমেদ বলেন, ‘আমরা এখন ঢাকা থেকে নিউজিল্যান্ডে পৌঁছালাম। যদিও অনেক লম্বা ফ্লাইট ছিল। এখন আমাদের কোয়ারেন্টাইন পিরিয়ড শুরু হবে। সবাই ভালোভাবে পৌঁছেছি। আমাদের এখন ৭ দিনের রুম কোয়ারেন্টাইন হবে। যদিও ব্যাপারটা অনেক কঠিন হবে। তারপরও দেশের জন্য আমরা সবকিছুই করতে প্রস্তুত। আশা করি সামনের দিনগুলো ভালো কাটবে। দোয়া করবেন আমরা যাতে সবাই সুস্থ থাকি এবং সেরাটা দিয়ে ভালো খেলা উপহার দিতে পারি।’

আগামী বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ক্রাইস্টচার্চে ৯ জানুয়ারি শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারের তেতো স্বাদ নিয়ে নিউজিল্যান্ডে কতটা ভালো খেলতে পারবে, তা নিয়ে রয়েছে ঘোর সংশয়। এখন পর্যন্ত তিন ফরম্যাট মিলিয়ে কিউইদের বিপক্ষে তাদের মাটিতে ৩৩ ম্যাচ খেললেও একটি ম্যাচও জিততে পারেনি টাইগাররা।

ছুটির কারণে সাকিব আল হাসানের অনুপস্থিতি দলকে বেশ কঠিন অবস্থার ভেতরেই নিয়ে গেছে। ইনজুরির কারণে তামিম ইকবাল আগে থেকেই মাঠের বাইরে আছেন। তাই এবারের সফরটি মারাত্মক কঠিন হতে চলেছে তা বলা বাহুল্য।

Reneta

সফরে যাওয়ার আগের দিন সাকিব আল হাসানের বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বিসিবি। জাতীয় লিগে ধারাবাহিকভাবে রান করা ফজলে মাহমুদ রাব্বি প্রথমবার জাতীয় দলের হয়ে বিদেশ সফরে যাচ্ছেন। জাতীয় লিগের সবশেষ চার ম্যাচের আট ইনিংসে পাঁচবার সত্তরোর্ধ্ব ও একটি ১৮৮ রানের ইনিংস রয়েছে বাঁহাতি ব্যাটারের।

বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ফজলে মাহমুদ রাব্বি, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, আবু জায়েদ রাহি, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, নাঈম শেখ, শরিফুল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোয়ারেন্টাইনবিসিবিমুমিনুলরাব্বিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বগুড়া পুলিশ লাইনসে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘের ডব্লিউএসআইএস ফোরামে নির্বাচিত এ এইচ এম বজলুর রহমান

মে ২২, ২০২৬

চোখধাঁধানো নকশায় নির্মিত রামগতির আস-সালাম মসজিদ

মে ২২, ২০২৬

পোল্যান্ডে আরও ৫ হাজার সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে নব নিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের বৈঠক

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT